Dhaka , Saturday, 7 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

ঝালকাঠিতে প্রবাসীর বসতঘর দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে ছাই

ঝালকাঠির রাজাপুর উপজেলার বদনীকাঠি গ্রামে প্রবাসী সাইদুল ইসলাম খান ও সোহেল খান নামে দুই ভাইয়ের বসতঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২২ মে) গভীর রাতে এ ঘটনা ঘটে। আগুনে ঘরের সব মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

ক্ষতিগ্রস্ত সাইদুল ইসলাম খান বলেন, রাতে আমরা সবাই আত্মীয়ের বাড়িতে যাই। কেউ না থাকায় রাতের আধারে দুর্বৃত্তরা ঘরে আগুন লাগিয়ে দেয়। আগুনে ঘরের আসবাবপত্র, ইলেকট্রনিকসামগ্রী, কাপড়চোপড়সহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

প্রতিবেশী জাকির হোসেন খান বলেন, রাতে ঘুমের মধ্যে হঠাৎ টিন পোড়ার শব্দ পাই। ঘুম ভাঙার পর চিৎকার চেচামেচি করে সবাইকে ডাকি। ততক্ষণে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়েছে। কিন্তু নেভানোর আগেই বাড়ির সব মালামাল পড়ে ছাই হয়ে গেছে। ঘটনার সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে প্রবাসীর বসতঘর দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে ছাই

আপডেট টাইম : 10:36:40 pm, Friday, 23 May 2025