Dhaka , Saturday, 7 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

বিশ্বের যেখানেই থাকুন, ভোট দিতে পারবেন প্রবাসীরা: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, এবার বিশ্বের যেখানেই থাকুন না কেন, প্রবাসীরা আধুনিক প্রযুক্তির মাধ্যমে ভোট দিতে পারবেন। তিনি বলেন, এটি দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক ঐতিহাসিক মাইলফলক।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে ইসির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেওয়া ভিডিও বার্তায় সিইসি জানান, প্রবাসীদের জন্য আউট অব কান্ট্রি ভোটিংকে সহজ ও কার্যকর করার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ নামের একটি মোবাইল অ্যাপ চালু করা হবে। প্রবাসীরা এই অ্যাপ ডাউনলোড করে প্রয়োজনীয় নির্দেশনা অনুযায়ী এনআইডি, পাসপোর্ট এবং ঠিকানা তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করবেন। অ্যাপের মাধ্যমে ফেস আইডেন্টিফিকেশন এবং লাইভনেস ডিটেকশন সম্পন্ন হওয়ার পর ব্যালট পেপার প্রবাসীদের ঠিকানায় পৌঁছে যাবে। ভোটদানের পরে খামটি পোস্ট অফিসে পাঠিয়ে নির্বাচনী কর্মকর্তাদের কাছে পৌঁছে যাবে।

সিইসি আরও বলেন, প্রবাসীরা অ্যাপের ইন্সট্রাকশনাল ভিডিও, বাংলাদেশে দূতাবাস/অ্যাম্বাসি এবং ইসি ও সরকারি ওয়েবসাইট থেকে ভোট সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবেন। তিনি সকল প্রবাসীকে উৎসাহিত করেন এই সুযোগ কাজে লাগাতে, যাতে বিশ্বের যেখানেই থাকুক তাদের ভোটের কণ্ঠস্বর শোনা যায়।

About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

বিশ্বের যেখানেই থাকুন, ভোট দিতে পারবেন প্রবাসীরা: সিইসি

আপডেট টাইম : 12:18:39 pm, Wednesday, 1 October 2025