Dhaka , Friday, 6 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

এক সপ্তাহে ডেঙ্গুতে মৃত্যু ১৪, হাসপাতালে ভর্তি প্রায় ৪ হাজার

রাজধানীর বাইরে এখন গ্রাম ও শহরতলিতেও ছড়িয়ে পড়ছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিরোধমূলক উদ্যোগ যথাযথভাবে কার্যকর না হওয়ায় প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। ফলে হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ছে পাল্লা দিয়ে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত এক সপ্তাহে (শনিবার থেকে শুক্রবার পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে এবং ৩ হাজার ৭৯৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

দিনভিত্তিক হিসাবে দেখা যায়—

  • ২৭ সেপ্টেম্বর: মৃত্যু নেই, ভর্তি ৫১৪
  • ২৮ সেপ্টেম্বর: মৃত্যু ৪, ভর্তি ৮৪৫
  • ২৯ সেপ্টেম্বর: মৃত্যু ৩, ভর্তি ৭৩৫
  • ৩০ সেপ্টেম্বর: মৃত্যু ৩, ভর্তি ৫৫৬
  • ১ অক্টোবর: মৃত্যু ২, ভর্তি ৪৯০
  • ২ অক্টোবর: মৃত্যু ২, ভর্তি ৩৯৬
  • ৩ অক্টোবর: মৃত্যু নেই, ভর্তি ২৬৩

চলতি বছর এখন পর্যন্ত ৪৮ হাজার ৪৯১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন প্রায় ৪৬ হাজার এবং মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০২ জনে।

ড. আতিকুর রহমান নামে এক সংক্রামক রোগ বিশেষজ্ঞ জানিয়েছেন, ডেঙ্গু এখন আর মৌসুমি নয়—সারা বছরই হচ্ছে, তবে বর্ষার সময় বৃদ্ধি পাচ্ছে। প্রতিরোধে নিয়মিত ফগিং, ওষুধ প্রয়োগ এবং জনসচেতনতার পাশাপাশি সিটি করপোরেশনকে সক্রিয় হতে হবে।

কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরীর মতে, শুধু জরিমানা বা সচেতনতা বৃদ্ধি যথেষ্ট নয়; সঠিক জরিপ, দক্ষ জনবল ও বৈজ্ঞানিক উপায়ে মশা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

প্রসঙ্গত, গত বছর (২০২৩) দেশে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জন মৃত্যুবরণ করেছিলেন—যা দেশের ইতিহাসে সর্বাধিক।

About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়াগামী কর্মীদের জন্য ৫১ মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ

এক সপ্তাহে ডেঙ্গুতে মৃত্যু ১৪, হাসপাতালে ভর্তি প্রায় ৪ হাজার

আপডেট টাইম : 06:59:36 pm, Friday, 3 October 2025