Dhaka , Saturday, 7 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

রসায়নে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

২০২৫ সালের রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন বিজ্ঞানী—সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন এবং ওমার এম ইয়াগি।বাংলাদেশ সময় বুধবার (৮ অক্টোবর) বিকেল ৩টা ৪৫ মিনিটে সুইডেনের রয়্যাল সুইডিশ একাডেমি আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করে।

বিজ্ঞানীরা ‘মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক (Metal Organic Frameworks)’ আবিষ্কারের জন্য এ সম্মান পেয়েছেন। এই গবেষণা নতুন প্রজন্মের রাসায়নিক যৌগ গঠনে বিপ্লব এনেছে বলে একাডেমির পক্ষ থেকে জানানো হয়।

এ পর্যন্ত রসায়নে মোট ১১৬ বার নোবেল প্রদান করা হয়েছে। সবচেয়ে বেশি বয়সে এই পুরস্কার অর্জন করেন জন বি. গুডএনাফ—২০১৮ সালে, ৯৭ বছর বয়সে। বিপরীতে সবচেয়ে কম বয়সে ৩৫ বছর বয়সে (১৯৩৫ সালে) এ পুরস্কার পান ফেদেরিক জোলিয়ট।

উল্লেখ্য, ১৯০১ সাল থেকে শুরু হওয়া নোবেল পুরস্কার বিশ্বের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ সম্মাননা হিসেবে বিবেচিত। সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল তার উইল অনুযায়ী পদার্থ, রসায়ন, চিকিৎসা, সাহিত্য ও শান্তি—এই পাঁচটি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এ পুরস্কারের ব্যবস্থা করেন। পরে ১৯৬৯ সালে অর্থনীতিকে ষষ্ঠ বিভাগ হিসেবে যুক্ত করা হয়।

About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

রসায়নে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

আপডেট টাইম : 05:45:19 pm, Wednesday, 8 October 2025