জাতীয় পার্টির মালয়েশিয়া শাখার সাবেক সেক্রেটারি মোঃ মিলন মালয়েশিয়ায় কর্মস্থলে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়ে নিহত হয়েছেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কর্মস্থলে দৈনন্দিন কাজের সময় দুর্ঘটনাটি ঘটে। সহকর্মীরা দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মোঃ মিলন দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় প্রবাস জীবনযাপন করছিলেন এবং জাতীয় পার্টির সংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করতেন। তার মৃত্যুতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
জাতীয় পার্টির নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশিরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

প্রবাস ডেস্ক 

















