Dhaka , Saturday, 8 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, মূল বেতনের ৫ শতাংশ হারে, তবে সর্বনিম্ন ২ হাজার টাকা হিসেবে এ ভাতা দেওয়া হবে। আগামী ১ নভেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

রোববার (১৯ অক্টোবর) সকালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মরিয়ম মিতু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বর্তমান বাজেট কাঠামো ও আর্থিক সীমাবদ্ধতা বিবেচনায় সরকার এই বাড়িভাতা অনুমোদন দিয়েছে।

এতে আরও বলা হয়, এ সুবিধা দেওয়ার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট শর্ত মানতে হবে। যেমন—ভবিষ্যতের জাতীয় বেতন কাঠামোর সঙ্গে ভাতা সমন্বয় করতে হবে,‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা’ অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করতে হবে, কোনো অবস্থাতেই বকেয়া ভাতার দাবি তোলা যাবে না।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ ভাতা প্রদানের সময় সরকারি আর্থিক বিধি-বিধান কঠোরভাবে মানতে হবে। যদি কোনো অনিয়ম ধরা পড়ে, তবে তার দায়ভার বিল পরিশোধকারী কর্তৃপক্ষের ওপর বর্তাবে।

এ বিষয়ে প্রশাসনিক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে, দ্রুত সরকারি আদেশ (জি.ও.) জারি করে তার চারটি অনুলিপি অর্থ বিভাগে পাঠাতে হবে।

এই প্রজ্ঞাপনের অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

আপডেট টাইম : 12:25:22 pm, Sunday, 19 October 2025