Dhaka , Saturday, 7 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

প্রবাসীদের জন্য পাসপোর্ট ফি কমানোর ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার

বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য পাসপোর্ট ফি কমানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২০ অক্টোবর) সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “দেশে পাসপোর্টের জন্য নাগরিকরা যে ফি দেন, প্রবাসীদের ক্ষেত্রে সেই পরিমাণ বেশি। আমরা চাই এটি সমান করা হোক। রেমিট্যান্স যোদ্ধাদের কাছ থেকে বেশি টাকা নেওয়া হবে না।”

তিনি আরও বলেন, “আমরা সবসময় তাদের রেমিট্যান্স যোদ্ধা বলি, কিন্তু সেই মর্যাদা অনেক সময় তারা পান না। সার্ভিসেও অনেক ক্ষেত্রে ঘাটতি থেকে যায়। এটি ঠিক করতে আমরা উদ্যোগ নিচ্ছি।”

সব দেশেই প্রবাসীদের পাসপোর্ট ফি হ্রাসের উদ্যোগ নেওয়া হবে জানিয়ে উপদেষ্টা বলেন, “প্রত্যেক দেশে পরিস্থিতি ভিন্ন। তবে যতটা সম্ভব ফি কমানোর চেষ্টা করা হবে।”

এছাড়া প্রবাসীরা বিমানে ও বিমানবন্দরে যেন উন্নত সেবা পান, সে বিষয়েও পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

প্রবাসীদের জন্য পাসপোর্ট ফি কমানোর ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার

আপডেট টাইম : 05:31:42 pm, Monday, 20 October 2025