Dhaka , Saturday, 7 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

ডিসেম্বরে ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি

ডিসেম্বরে বাংলাদেশ সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বড়দিনের পর মাসের শেষ সপ্তাহে তার সফর অনুষ্ঠিত হতে পারে বলে ঢাকা ও রোমের কূটনৈতিক সূত্রে জানা গেছে। সফরসূচি চূড়ান্তের কাজ চলছে।

এর আগে গত ৩০ আগস্ট মেলোনির ঢাকা সফর নির্ধারিত থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত হয়। রাশিয়া–ইউক্রেন যুদ্ধঘটিত জটিলতার কারণে সে সময় বাংলাদেশসহ সিঙ্গাপুর, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া ও জাপানের সফরসূচি বাতিল করা হয়েছিল।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, “ডিসেম্বরের শেষ সপ্তাহে জর্জিয়া মেলোনির সফর আয়োজনের প্রস্তুতি চলছে। এখনো সিকিউরিটি ক্লিয়ারেন্স প্রক্রিয়া সম্পন্ন হয়নি, তবে আমরা আশাবাদী দ্রুত সবকিছু চূড়ান্ত হবে।” তিনি আরও বলেন, “ইউরোপের ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে আগের সফরটি স্থগিত হয়েছিল।”

অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আমলে এটি ইউরোপীয় ইউনিয়নের কোনো শীর্ষ নেতার প্রথম ঢাকা সফর হতে যাচ্ছে, যা কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। সফরে অভিবাসন, প্রতিরক্ষা সহযোগিতা ও বাণিজ্য সম্পর্ক জোরদার করার বিষয়গুলো আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক করেছিলেন জর্জিয়া মেলোনি। বৈঠকে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার প্রকাশ করেছিলেন উভয় নেতা।

এ বছরের মে মাসে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তেদোসি ঢাকায় এসে মেলোনির সম্ভাব্য সফর নিয়ে আলোচনা করেন। তখনই ইতালির প্রধানমন্ত্রীর সফর নিশ্চিত করা হয়। সম্প্রতি অধ্যাপক ইউনূস জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-এর এক সম্মেলনে যোগ দিতে রোম সফর করেন, যা দুই দেশের যোগাযোগ আরও ঘনিষ্ঠ করেছে বলে কূটনৈতিক মহলে ধারণা।

প্রসঙ্গত, ১৯৯৮ সালে ইতালির তৎকালীন প্রধানমন্ত্রী রোমানো প্রোদি ঢাকায় এসেছিলেন। সেই সফর ছিল ইতালির কোনো প্রধানমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর। জর্জিয়া মেলোনির সফর হবে দ্বিতীয়বারের মতো কোনো ইতালীয় প্রধানমন্ত্রীর ঢাকা আগমন।

About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বরে ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি

আপডেট টাইম : 01:22:19 am, Friday, 24 October 2025