Dhaka , Saturday, 7 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

এক সপ্তাহে ইউক্রেনের আরও ১০ এলাকায় দখল নিলো রুশ বাহিনী

ইউক্রেনে অভিযানরত রুশ সেনারা গত এক সপ্তাহে নতুন করে ১০টি এলাকা বা বসতির নিয়ন্ত্রণ নিয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

শুক্রবার প্রকাশিত এক সরকারি বিবৃতিতে বলা হয়, ১৭ অক্টোবর থেকে ২৪ অক্টোবরের মধ্যে ইউক্রেনের দোনেৎস্ক, দিনিপ্রোপেত্রোভস্ক, খারকিভ ও জাপোরিজ্জিয়া প্রদেশে এই অগ্রগতি ঘটেছে। একই সময় রুশ বাহিনী ইউক্রেনের ২২টি গোলাবারুদ ও সামরিক সরঞ্জামের গুদাম ধ্বংস করেছে বলেও দাবি করেছে মন্ত্রণালয়।

বিবৃতিতে আরও বলা হয়, গত সপ্তাহে ইউক্রেনীয় বাহিনী একাধিকবার রুশ সেনাদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলার চেষ্টা করেছিল, তবে প্রতিবারই তা প্রতিহত করা হয়েছে। এ সময় ইউক্রেন হারিয়েছে একটি এসইউ–২৭ যুদ্ধবিমান, চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র, ১৮টি গাইডেড বোমা, ১৫টি হিমার্স রকেট ও ১ হাজার ৪৪১টি ড্রোন।

রাশিয়ার এই দাবির বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ইউক্রেন।

উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর পর থেকে দেশটির দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিজ্জিয়া ও খেরসনসহ চারটি প্রদেশের বিশাল অংশ দখলে নিয়েছে রুশ বাহিনী, যা ইউক্রেনের মোট ভূখণ্ডের প্রায় ১০ শতাংশ। দুই দেশের মধ্যে তীব্র সংঘাত এখনো অব্যাহত রয়েছে।

About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

এক সপ্তাহে ইউক্রেনের আরও ১০ এলাকায় দখল নিলো রুশ বাহিনী

আপডেট টাইম : 12:10:23 pm, Saturday, 25 October 2025