Dhaka , Saturday, 7 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

মালয়েশিয়ায় ট্রাম্পবিরোধী মোটরসাইকেল র‌্যালি, আটক ৫০

মালয়েশিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগমনকে কেন্দ্র করে আয়োজিত এক মোটরসাইকেল র‌্যালি থেকে প্রায় ৫০ জন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে রাজধানী কুয়ালালামপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, রাত ১০টার দিকে যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনের সড়ক দিয়ে বিক্ষোভকারীরা মোটরসাইকেল র‌্যালি বের করেন। অনেকের হাতে ছিল ফিলিস্তিনের পতাকা; তারা যুক্তরাষ্ট্রের ইসরায়েলপন্থী নীতির বিরুদ্ধে স্লোগান দেন এবং ‘মালয়েশিয়া জাগো, ট্রাম্পকে তাড়াও’ বলে প্রতিবাদ জানান।

পুলিশ দূতাবাস থেকে প্রায় একশ মিটার দূরে একটি চেকপয়েন্টে তাদের থামায় এবং পরে জালান তুন রাজাক থানায় নিয়ে যায়। এসময় বিক্ষোভকারীদের মোটরসাইকেলও জব্দ করা হয়।

এর আগের দিনও মার্কিন দূতাবাসের বাইরে প্রায় সাতশ মানুষ ট্রাম্পবিরোধী সমাবেশ করেন। তারা “ডোনাল্ড ট্রাম্পকে প্রত্যাখ্যান করো” ও “Go Home Trump” লেখা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে রাখেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ফেডারেল রিজার্ভ ইউনিটসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সম্প্রতি ৪৭তম আসিয়ান সম্মেলনে ট্রাম্পকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্তের পক্ষে মত দেন। তিনি বলেন, মালয়েশিয়া কূটনৈতিকভাবে ফিলিস্তিন ও গাজার চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানানো অব্যাহত রাখবে।

About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়াগামী কর্মীদের জন্য ৫১ মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ

মালয়েশিয়ায় ট্রাম্পবিরোধী মোটরসাইকেল র‌্যালি, আটক ৫০

আপডেট টাইম : 01:33:51 pm, Sunday, 26 October 2025