Dhaka , Saturday, 7 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তান যৌথ বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের যৌথ বাহিনীর চিফস অব স্টাফ কমিটির (সিজেসিসি) চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা।শনিবার রাতে রাজধানীর রাষ্ট্র অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, বাণিজ্যিক সহযোগিতা ও প্রতিরক্ষা সংলাপ আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে উভয় পক্ষ দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা রক্ষার প্রয়োজনীয়তা এবং তথ্য বিভ্রান্তি রোধে আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।

জেনারেল মির্জা বলেন, “বাংলাদেশ ও পাকিস্তানের ঐতিহাসিক বন্ধন ভবিষ্যতে পারস্পরিক সমর্থনের নতুন দিগন্ত খুলে দিতে পারে।” তিনি জানান, করাচি–চট্টগ্রাম সমুদ্রপথ চালু রয়েছে এবং আগামী কয়েক মাসের মধ্যে ঢাকা–করাচি আকাশপথও পুনরায় চালু করা হবে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস বৈশ্বিক পর্যায়ে ভুয়া তথ্য ও অপপ্রচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্যের বিস্তার অনেক সময় অস্থিতিশীলতা তৈরি করছে, যা রোধে যৌথ আন্তর্জাতিক পদক্ষেপ প্রয়োজন।”

বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ এবং পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার উপস্থিত ছিলেন।

জেনারেল মির্জার এই সফরকে দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের অংশ হিসেবে দেখা হচ্ছে।

About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তান যৌথ বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

আপডেট টাইম : 07:34:48 pm, Sunday, 26 October 2025