Dhaka , Saturday, 7 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

বিধিমালায় না থাকায় এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই: ইসি সচিব

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, বর্তমান বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় ন্যাশনাল কনজারভেটিভ পার্টি (এনসিপি)-কে ওই প্রতীক বরাদ্দ দেওয়ার কোনো সুযোগ নেই। তিনি জানান, কমিশন নিজস্ব বিবেচনায় অন্য প্রতীক নির্ধারণ করে গণবিজ্ঞপ্তি জারি করবে।

সোমবার (২৭ অক্টোবর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “শাপলা প্রতীক বিষয়ে কমিশনের আগের অবস্থান অপরিবর্তিত রয়েছে। এ নিয়ে কোনো নতুন প্রস্তাবও কমিশনের কাছে আসেনি।”

আরপিও (নির্বাচনী আইন) সংশোধনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা প্রসঙ্গে সচিব বলেন, “কমিশন দীর্ঘ সময় ধরে দলগুলোর সঙ্গে সংলাপ করেছে। এখন পর্যন্ত কোনো সাংঘর্ষিক বিষয় পাওয়া যায়নি। তাই অনুমাননির্ভর মন্তব্য করা অনুচিত।”

তিনি আরও জানান, কমিশন আরপিও সংশোধনের প্রস্তাবগুলো পাঁচটি দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করেছে—যেগুলো স্বচ্ছ ও গ্রহণযোগ্য, যেগুলো ভাষাগত বা সংখ্যাগতভাবে সামান্য সংশোধনযোগ্য, যেগুলোর জন্য রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন, যেগুলো বিদ্যমান আইনে ইতিমধ্যে নির্ধারিত, এবং যেগুলো কমিশনের নিজস্ব বিবেচনায় সংশোধনযোগ্য।

About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

বিধিমালায় না থাকায় এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই: ইসি সচিব

আপডেট টাইম : 02:50:15 pm, Monday, 27 October 2025