Dhaka , Saturday, 7 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৮৪ অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান রাজ্যের নিলাই এলাকায় অবৈধভাবে কর্মরত ১৮৪ জন বিদেশি শ্রমিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।বুধবার (৫ নভেম্বর) সকালে পরিচালিত অভিযানে এসব শ্রমিককে আটক করা হয়।

রাজ্য ইমিগ্রেশন বিভাগের পরিচালক কেনিথ তান আই কিয়াং জানান, আটক ব্যক্তিদের মধ্যে ১৬৩ জন পুরুষ ও ২১ জন নারী রয়েছেন। তারা বাংলাদেশ, মিয়ানমার, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার নাগরিক, যাদের বয়স ২০ থেকে ৪৯ বছরের মধ্যে।

প্রায় চার ঘণ্টাব্যাপী অভিযানে মোট ২১৯ জন বিদেশি শ্রমিককে যাচাই করা হয়, যার মধ্যে ১৮৪ জনের বৈধ কাগজপত্র না থাকায় তাদের আটক করা হয়েছে।

কেনিথ তান জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। এতে দেখা যায়, অনেক শ্রমিক অনুমতি ছাড়া কাজ করছিলেন বা বৈধ কর্ম-অনুমোদনপত্র ছাড়া অবস্থান করছিলেন।

তিনি আরও বলেন, অভিযানকালে কিছু শ্রমিক বিদ্যুৎ সরবরাহ যন্ত্রের আড়ালে ও কারখানার পণ্যের স্তূপের মধ্যে লুকানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত সবাইকে গ্রেপ্তার করা হয়।

আটককৃতদের নেগেরি সেম্বিলানের লেংগেং অভিবাসন আটক কেন্দ্রে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ তদন্ত চলছে।

ইমিগ্রেশন বিভাগ জানায়, এই অভিযান ছিল অবৈধ শ্রমিকবিরোধী চলমান জাতীয় অভিযানের অংশ, যার মাধ্যমে মালয়েশিয়ার শ্রমবাজারে অননুমোদিত বিদেশি শ্রমিকের সংখ্যা কমানোর লক্ষ্য নেওয়া হয়েছে।

About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৮৪ অবৈধ অভিবাসী আটক

আপডেট টাইম : 09:53:00 am, Thursday, 6 November 2025