Dhaka , Saturday, 8 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

মালদ্বীপে যৌথ অভিযানে বাংলাদেশিসহ ৬৬ অভিবাসী গ্রেফতার

মালদ্বীপে অবৈধভাবে বসবাস ও কাজ করার অভিযোগে বাংলাদেশিসহ মোট ৬৬ জন অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির প্রশাসন। স্থানীয় সময় বুধবার (১২ নভেম্বর) রাতে রাজধানী মালের কারাঙ্কা রোড ও আশপাশের এলাকায় পুলিশ ও অভিবাসন কর্তৃপক্ষের একটি যৌথ টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে।

মালদ্বীপ অভিবাসন কর্তৃপক্ষ জানায়, স্থানীয় নাগরিকদের অভিযোগের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। সেখানে বিপুল সংখ্যক বিদেশি কর্মী বিভিন্ন ব্যবসায়িক কর্মকাণ্ডে নিয়োজিত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা যায়।

অভিযান চলাকালে টাস্কফোর্স মোট ৩৪৭ জন অভিবাসীর ভিসা ও কর্মসংস্থান সংক্রান্ত নথি যাচাই করে। এর মধ্যে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৬৬ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বেশিরভাগই বাংলাদেশি নাগরিক।

প্রতিবেদনে বলা হয়, বৈধ ভিসা ছাড়া মালদ্বীপে বসবাসকারী অভিবাসীদের শনাক্ত করে নিজ দেশে ফেরত পাঠানোর সমন্বিত উদ্যোগের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। স্থানীয় নাগরিকদের নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা এবং দেশের অর্থনৈতিক ভারসাম্য রক্ষার স্বার্থে এমন উদ্যোগ জরুরি বলে উল্লেখ করেছে অভিবাসন কর্তৃপক্ষ।

অভিবাসন কর্মকর্তারা আরও জানান, মালদ্বীপে ‘ফ্রি’ বা উন্মুক্ত ভিসাধারী কর্মীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। অনেকেই এসব ভিসার অপব্যবহার করে নিবন্ধিত কোম্পানির বাইরে স্বাধীনভাবে কাজ বা ব্যবসা করছেন এবং কেউ কেউ অপরাধমূলক কর্মকাণ্ডেও জড়িয়ে পড়ছেন।

মালদ্বীপের বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশের অভিবাসন সমস্যা সমাধানে মেয়াদের প্রথম তিন বছরের মধ্যেই উল্লেখযোগ্য ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

মালদ্বীপে যৌথ অভিযানে বাংলাদেশিসহ ৬৬ অভিবাসী গ্রেফতার

আপডেট টাইম : 08:40:43 pm, Friday, 14 November 2025