Dhaka , Saturday, 7 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১২৮, নিখোঁজ ২০০

হংকংয়ের উত্তরাঞ্চলের তাই পো জেলার একটি আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২৮। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭৯ জন। শুক্রবার অনুষ্ঠিত ফায়ার সার্ভিসের সর্বশেষ সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করা হয়। নিহতদের মধ্যে ফায়ার সার্ভিসের এক কর্মীও রয়েছেন। এছাড়া এখনো ৮৯টি মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি।—খবর বিবিসি।

ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, আগুন প্রথমে ভবনের নিচতলায় ধরে এবং মুহূর্তেই ওপরের দিকে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে তাপমাত্রা এক পর্যায়ে ৫০০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। ফলে আগুন নিয়ন্ত্রণে আনার পরও কিছু এলাকায় পুনরায় আগুন জ্বলে ওঠে।

তারা জানান, অগ্নিকাণ্ডের সঠিক কারণ নির্ণয়ে আরও কয়েক দিন সময় লাগতে পারে। ভয়াবহ এ আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় আড়াই হাজার ফায়ার সার্ভিস কর্মী কাজ করেছেন। তাদের মধ্যে ১২ জন দগ্ধ হন। ব্যবহার করা হয়েছে ৩৯১টি ফায়ার ইঞ্জিন ও ১৮৮টি অ্যাম্বুলেন্স।

ভবনের ভেতর আগুন তীব্রভাবে ছড়িয়ে থাকায় হেলিকপ্টার থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণ সম্ভব ছিল না—তাই কোনো হেলিকপ্টার ব্যবহার করা হয়নি বলে কর্মকর্তারা জানান।

উল্লেখ্য, বুধবার (২৬ নভেম্বর) ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সে আগুন লাগে। দ্রুত ছড়িয়ে পড়া এ আগুন টানা এক দিনের বেশি সময় জ্বলতে থাকে এবং শুক্রবার ভোরে তা নিয়ন্ত্রণে আসে।

About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১২৮, নিখোঁজ ২০০

আপডেট টাইম : 10:51:33 pm, Friday, 28 November 2025