Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

মহাকাশ থেকে তোলা ছবিতে জ্বলজ্বল করছে পবিত্র কাবা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ভাইরাল হয়েছে সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর এক অসাধারণ ছবি। ছবিটি তোলা হয়েছে মহাকাশ থেকে, যেখানে ৪০০ কিলোমিটার ওপরে থাকা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে কাবা শরীফ উজ্জ্বল আলোর মতো ফুটে উঠেছে।

নাসার মহাকাশচারী ডন পেটিট ছবিটি আইএসএস থেকে ফিরে এসে নিজের এক্সে পোস্ট করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, “মক্কার কক্ষপথীয় দৃশ্য। কেন্দ্রে যে উজ্জ্বল বিন্দুটি দেখছেন, সেটিই কাবা। মহাকাশ থেকেও দেখা যাচ্ছে।”

ডন পেটিট তার চতুর্থ মহাকাশ মিশনে উচ্চক্ষমতাসম্পন্ন নিক্কন ক্যামেরা ব্যবহার করে এই ছবি তুলেছেন। ছবিতে দেখা যায় পাহাড় ঘেরা উপত্যকার মাঝে বিস্তৃত নগরী মক্কা। ফ্রেমের কেন্দ্রে মসজিদুল হারাম, আর তার ভেতরে কালো কিসওয়া জড়ানো ঘনকাকার কাবা উজ্জ্বল আলোর মতো ফুটে উঠেছে।

রাতে মহাকাশ থেকে শহরগুলো সাধারণত আলোক দূষণের কারণে জ্বলজ্বলে আলোর টুকরো হিসেবে দেখা যায়। কিন্তু মসজিদুল হারামের ২৪ ঘণ্টা আলোকসজ্জা থাকায় কাবা এমন উজ্জ্বল দেখাচ্ছে। মহাকাশচারী পেটিট ঘণ্টায় প্রায় ২৮ হাজার কিলোমিটার বেগে আরব উপদ্বীপের ওপর দিয়ে অতিক্রম করার সময় দীর্ঘ এক্সপোজার ব্যবহার করেছেন, যা ছবি আরও সূক্ষ্মভাবে ফুটিয়ে তুলেছে।

ছবিতে পাহাড়ের ভেতর দিয়ে যাওয়া সড়কও স্পষ্ট দেখা যাচ্ছে। ডন পেটিট তার ছবির মাধ্যমে পৃথিবীর সৌন্দর্য এবং মানবতার আধ্যাত্মিক প্রতীকগুলোর অনন্য গুরুত্ব তুলে ধরেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

মহাকাশ থেকে তোলা ছবিতে জ্বলজ্বল করছে পবিত্র কাবা

আপডেট টাইম : 05:56:35 pm, Friday, 5 December 2025