Dhaka , Saturday, 7 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

মালয়েশিয়ায় অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে ৪৩ বাংলাদেশিসহ গ্রেপ্তার ১৩৯

মালোশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৪৩ বাংলাদেশি নারীসহ মোট ১৩৯ জন অনিবন্ধিত অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)।

রোববার (৭ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত জালান এমবি ও জালান পুডু এলাকায় ১৩টি স্থানে অভিযান চালায় জেআইএম। অভিযানে ২০ থেকে ৬৫ বছর বয়সী ১১২ নারী ও ২৭ পুরুষকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া নারীদের সবাই যৌনকর্মী হিসেবে কাজ করছিল বলে ধারণা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে ইমিগ্রেশন ইনফোর্সমেন্ট বিভাগের পরিচালক বাসরি ওথামান জানান, একই স্থানে অভিযান চালিয়ে স্থানীয় আরও ২০ জন পুরুষকে আটক করা হয়েছে। তারা পতিতাবৃত্তি পরিচালনাকারী দলের নেতা হিসেবে ভূমিকা রাখত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

গ্রেপ্তার হওয়া বিদেশিদের মধ্যে রয়েছেন—বাংলাদেশ: ৪৩ নারী, ১০ পুরুষ, ইন্দোনেশিয়া: ৪২ নারী, ৩ পুরুষ, ভিয়েতনাম: ১৭ নারী, ৮ পুরুষ, ভারত: ১ নারী, ৩ পুরুষ, নেপাল: ১ নারী, ৩ পুরুষ, শ্রীলঙ্কা: ১ নারী, মিয়ানমার: ১ নারী ।

স্থানীয় সাংবাদিকদের তথ্য অনুযায়ী, এসব স্থানে ১০ থেকে ১৫টি কক্ষ ছিল এবং স্থানীয় বাড়ির মালিকরাও এ কর্মকাণ্ডে জড়িত থাকতে পারেন। জেআইএম জানায়, অনৈতিক কার্যকলাপের পেছনে কোনো সিন্ডিকেট রয়েছে কিনা তা নিয়ে তদন্ত চলছে।

গ্রেপ্তার স্থানীয় নাগরিকদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে এ ঘটনায় দ্রুত তদন্ত শুরু করেছে ইমিগ্রেশন বিভাগ।

About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে ৪৩ বাংলাদেশিসহ গ্রেপ্তার ১৩৯

আপডেট টাইম : 10:48:57 pm, Sunday, 7 December 2025