Dhaka , Saturday, 7 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

গ্রিসে ভয়াবহ তুষারধসে ৪ পর্যটক নিহত

গ্রিসের ফোকিডা অঞ্চলের ভরদুসিয়া পর্বতমালায় তীব্র তুষারধসে চারজন পর্যটকের মৃত্যু হয়েছে। বড়দিন উপলক্ষে হাইকিংয়ে বের হয়ে তারা দুর্ঘটনার কবলে পড়েন। দীর্ঘ অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষে শুক্রবার (২৬ ডিসেম্বর) তাদের মরদেহ উদ্ধার করা হয়।

গ্রিসের সরকারি সংবাদমাধ্যমের তথ্যমতে, নিহতরা ভরদুসিয়া পর্বতের কোরাকাস শৃঙ্গ অভিমুখে যাত্রা করেছিলেন। নির্ধারিত সময়ের মধ্যে ফিরে না আসায় পরিবারের সদস্যরা কর্তৃপক্ষকে বিষয়টি জানান। এরপর ফায়ার সার্ভিস, বিশেষ উদ্ধারকারী দল ও স্বেচ্ছাসেবীরা যৌথভাবে উদ্ধার কার্যক্রম শুরু করে।

দুর্গম পাহাড়ি পথ, বৈরী আবহাওয়া, প্রচণ্ড শীত ও ঘন তুষারপাতের কারণে উদ্ধারকাজে চরম বিঘ্ন ঘটে। পরে ড্রোন, তাপ শনাক্তকারী যন্ত্র এবং প্রশিক্ষিত অনুসন্ধানী কুকুর ব্যবহার করে গভীর তুষারে চাপা পড়া একটি স্থানে চারজনের মরদেহ শনাক্ত করা হয়।

নিহতদের মধ্যে তিনজন পুরুষ এবং একজন নারী। উদ্ধারকর্মীরা জানান, মরদেহগুলো কাছাকাছি পাওয়া গেছে। এতে ধারণা করা হচ্ছে, আকস্মিক ও শক্তিশালী তুষারধসে তারা একসঙ্গে আটকে পড়েন এবং আত্মরক্ষার সুযোগ পাননি।

নিহতদের একজন পেলোপনিজ অঞ্চলের ইলিয়া জেলার লেচাইনা এলাকার ৫৫ বছর বয়সী ব্যক্তি, যিনি একজন অভিজ্ঞ পর্বতারোহী হিসেবে পরিচিত ছিলেন। আরেকজন পেশায় কম্পিউটার টেকনিশিয়ান। নিহত নারী ত্রিকালা অঞ্চলের ৩১ বছর বয়সী একজন শিক্ষিকা।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের আবহাওয়ায় সামান্য নড়াচড়াতেও বড় ধরনের তুষারধসের আশঙ্কা তৈরি হয়।

ঘটনার পর গ্রিক কর্তৃপক্ষ পাহাড়ি এলাকায় চলাচলের ক্ষেত্রে সতর্কতা জারি করেছে। অভিজ্ঞ গাইড ছাড়া দুর্গম পাহাড়ি পথে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে শীতকালীন মৌসুমে হাইকিং ও পর্বতারোহণের সময় প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার এবং আবহাওয়ার পূর্বাভাস মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

গ্রিসে ভয়াবহ তুষারধসে ৪ পর্যটক নিহত

আপডেট টাইম : 11:30:02 pm, Sunday, 28 December 2025