Dhaka , Saturday, 7 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

২০২৫ সালে সাগরপথে স্পেনযাত্রায় মোট নিহত ৩,০৯০

২০২৫ সালে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে স্পেনে যাওয়ার পথে অন্তত ৩ হাজার ৯০ জন অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারিয়েছেন। নৌকাডুবির ঘটনায় সাগরপথেই তাদের মৃত্যু হয়েছে।

নিহতদের মধ্যে ১৯২ জন নারী ও ৪৩৭ জন শিশু রয়েছে। মোট ৩০টি দেশের অভিবাসনপ্রত্যাশীর নাম রয়েছে এই তালিকায়। নিহতদের অধিকাংশই পূর্ব ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক। এ ছাড়া পাকিস্তান, সিরিয়া, ইয়েমেন, সুদান, ইরাক ও মিসরের নাগরিকরাও রয়েছেন।

বুধবার (৩১ ডিসেম্বর) স্পেনভিত্তিক অভিবাসী অধিকার সংস্থা কামিনান্দো ফ্রন্তেয়ার্স প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সাগরপথে স্পেনে যাওয়ার সবচেয়ে ব্যবহৃত রুটটি উত্তর আফ্রিকার দেশ মৌরিতানিয়ার উপকূল থেকে শুরু হয়। সেখান থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছাতে হয়। ইঞ্জিনচালিত নৌযানে এই পথে যাত্রা করতে সাধারণত প্রায় ১২ দিন সময় লাগে।

বছরের অধিকাংশ সময়ই এই সাগরপথ অত্যন্ত বিপজ্জনক থাকে। তবে বিকল্প নিরাপদ পথ না থাকায় স্পেনে যেতে আগ্রহী অভিবাসনপ্রত্যাশীরা ঝুঁকি নিয়েই এই রুট বেছে নিতে বাধ্য হন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ২০২৫ সালে মৌরিতানিয়া–ক্যানারি দ্বীপপুঞ্জ রুটে মৃত ও নিখোঁজের সংখ্যা আগের বছর ২০২৪ সালের তুলনায় কম। ২০২৪ সালে এই রুটে মোট ১০ হাজার ৫৪৭ জন অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারিয়েছিলেন।

তবে অভিবাসী অধিকারকর্মীরা সতর্ক করে বলেছেন, মৃতের সংখ্যা কমে যাওয়ার অর্থ এই নয় যে সাগরপথটি নিরাপদ হয়ে গেছে। বিপজ্জনক এই রুটে অভিবাসনপ্রত্যাশীদের যাতায়াত কমাতে সীমান্ত ব্যবস্থাপনায় মানবিক ও নিরাপদ বিকল্প পথ তৈরির পাশাপাশি বিধিনিষেধ শিথিলের আহ্বান জানিয়েছেন তারা।

About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

২০২৫ সালে সাগরপথে স্পেনযাত্রায় মোট নিহত ৩,০৯০

আপডেট টাইম : 12:42:15 pm, Thursday, 1 January 2026