Dhaka , Saturday, 8 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

অভিনয় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা অভিনেত্রী নওবা তাহিয়ার

ছোটপর্দায় ধীরে ধীরে পরিচিত মুখ হয়ে ওঠা তরুণ অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগৎ ছাড়ার ঘোষণা দিয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে নওবা তাহিয়া লেখেন, মিডিয়ায় চার বছরের পথচলা শেষে তিনি এখানেই থামার সিদ্ধান্ত নিয়েছেন। এই সময়টুকু তার জীবনে গুরুত্বপূর্ণ ও স্মরণীয় ছিল উল্লেখ করে তিনি বলেন, এই অভিজ্ঞতার জন্য তিনি আজীবন কৃতজ্ঞ থাকবেন।

অভিনয় ছাড়ার পেছনের কারণ ব্যাখ্যা করে অভিনেত্রী জানান, বর্তমানে তিনি নিজের ধর্মীয় চর্চা, আত্মউন্নয়ন এবং পড়াশোনায় বেশি মনোযোগী হতে চান। তিনি বলেন, যাদের সঙ্গে থাকলে নিজের ঘরের মতো শান্তি অনুভব করেন, তাদের সান্নিধ্যেই এখন তিনি স্বস্তি খুঁজে পাচ্ছেন। জীবনের এই অধ্যায়টি তার কাছে সবচেয়ে সঠিক সিদ্ধান্ত বলে মনে হচ্ছে।

নওবা তাহিয়া স্পষ্ট করে জানিয়েছেন, ভবিষ্যতে তিনি আর কোনো নতুন নাটক, টিভিসি কিংবা ওটিটি প্ল্যাটফর্মের কাজে যুক্ত হবেন না। তবে এর আগে করা কিছু কাজ পরবর্তীতে প্রকাশ পেতে পারে বলে জানান তিনি, যদিও সেসব কাজের সঙ্গে তিনি আর সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকবেন না।

পোস্টের শেষ অংশে দর্শক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নওবা তাহিয়া বলেন, দীর্ঘ চার বছরে পাওয়া ভালোবাসা ও সমর্থনের জন্য তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

উল্লেখ্য, নওবা তাহিয়ার মিডিয়ায় যাত্রা শুরু হয়েছিল শিশুদের অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে। পরবর্তীতে উপস্থাপনার পাশাপাশি নাটক ও ওটিটি কনটেন্টে অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে নাটক ‘চুপি চুপি’, ‘প্রথম প্রেমে বানান ভুল’, ‘মায়াপূরাণ’, ‘শুধু তুমি’, ‘কন্ট্রোল প্লাস জেড’ এবং ওয়েবফিল্ম ‘পুনর্মিলন’।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

অভিনয় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা অভিনেত্রী নওবা তাহিয়ার

আপডেট টাইম : 01:17:09 am, Friday, 6 February 2026