Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

গৃহকর্মীদের ইকামা নিয়ে সুখবর দিলো সৌদি আরব

গৃহকর্মীদের আবাসিক অনুমতিপত্র বা ইকামার মেয়াদ তিন মাস বা তার বেশি সময়ের জন্য জারি বা নবায়নের অনুমতি দেয়া শুরু করেছে সৌদি আরব। এর ফলে নিয়োগকর্তারা গৃহস্থালির খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে আরও নমনীয় পদ্ধতিতে ফি পরিশোধের সুযোগ পাচ্ছেন। খবর গালফ নিউজের।

মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এবং জাতীয় নিয়োগ প্ল্যাটফর্ম ‘মুসানেদ’-এর সাথে যৌথভাবে এই সেবাটি চালু করেছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন জেনারোল ডিরেক্টরেট অব পাসপোর্টস।

‘ওকাজ’ পত্রিকার তথ্য অনুযায়ী, এই নতুন ব্যবস্থার অধীনে নিয়োগকর্তারা গৃহকর্মী এবং সমমানের অন্যান্য ক্যাটাগরিতে কর্মরত কর্মীদের জন্য ৩, ৬, ৯, ১২, ১৫, ১৮, ২১ বা ২৪ মাসের আবাসিক মেয়াদের যেকোনও একটি বেছে নিতে পারবেন। ‘আবসের’ প্ল্যাটফর্মের মাধ্যমে এই পারমিটগুলো জারি বা নবায়ন করা যাবে।

এই পরিবর্তনের ফলে নিয়োগকর্তাদের একসঙ্গে দীর্ঘ মেয়াদের জন্য ফি পরিশোধ করতে হবে না। বরং তারা কেবল নির্বাচিত মেয়াদের জন্যই আবাসিক ফি পরিশোধের সুযোগ পাবেন। তিন মাস বা তিন মাসের গুণিতক হিসেবে জারি বা নবায়নকৃত ইকামার ফি মূলত ত্রৈমাসিক ভিত্তিতে পরিশোধ করা যাবে।

এর আগে, গৃহকর্মীদের ইকামার মেয়াদ সাধারণত এক বা দুই বছরের মধ্যে সীমাবদ্ধ ছিল।

পরিবার এবং গৃহকর্মীদের বিভিন্ন প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়োগকর্তাদের আরও বেশি নমনীয়তা প্রদান করার জন্যই এই নতুন ব্যবস্থা চালু করা হয়েছে। এটি সরকারি প্রক্রিয়াগুলোর কার্যকারিতা বৃদ্ধি এবং ডিজিটাল সেবার পরিধি সম্প্রসারণের অংশ হিসেবে সৌদি সরকারের গৃহীত অন্যতম পদক্ষেপ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

গৃহকর্মীদের ইকামা নিয়ে সুখবর দিলো সৌদি আরব

আপডেট টাইম : 09:49:51 pm, Monday, 20 July 2026