Dhaka , Monday, 17 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

গাজা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান, ইসরাইলের নিন্দায় ৮ মুসলিম দেশ

ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ে প্রস্তাবিত সমন্বিত শান্তি পরিকল্পনা এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্যোগ প্রত্যাখ্যান করায় ইসরাইলের কঠোর সমালোচনা করেছে পাকিস্তান, সৌদি আরব, মিসরসহ আটটি মুসলিম দেশ।

সোমবার (১৭ আগস্ট) দেশগুলোর পক্ষ থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়, ইসরাইলের এ অবস্থান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন সমন্বিত শান্তি উদ্যোগ থেকে সরে যাওয়ার শামিল। একই সঙ্গে এর মাধ্যমে পরিকল্পনাটি বাস্তবায়নের প্রচেষ্টা হুমকির মুখে পড়েছে।

বিবৃতিতে বলা হয়, ইসরাইলের প্রত্যাখ্যান গাজা ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে শান্তি প্রতিষ্ঠার আন্তর্জাতিক প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। ফলে গাজায় শান্তি প্রতিষ্ঠার পথে সৃষ্ট প্রতিবন্ধকতার জন্য ইসরাইলের অবস্থানকে দায়ী করা হয়েছে।

আট মুসলিম দেশ জানায়, ফিলিস্তিনি পক্ষগুলোর রোডম্যাপ গ্রহণ বৃহত্তর কূটনৈতিক প্রচেষ্টার ফল। কিন্তু ইসরাইলের বর্তমান অবস্থান ওই উদ্যোগের জন্য সরাসরি হুমকি তৈরি করেছে।

তারা আরও বলেছে, স্থায়ী, ন্যায়সংগত ও সার্বিক শান্তি নিশ্চিত করতে হলে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নের কোনো বিকল্প নেই।

যৌথ বিবৃতিতে সংশ্লিষ্ট সব পক্ষকে রোডম্যাপ বাস্তবায়নে এগিয়ে আসার পাশাপাশি সমন্বিত শান্তি পরিকল্পনা বাস্তবায়নে চলমান কূটনৈতিক প্রচেষ্টায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

গাজা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান, ইসরাইলের নিন্দায় ৮ মুসলিম দেশ

আপডেট টাইম : 11:17:02 am, Monday, 17 August 2026