Dhaka , Wednesday, 19 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

৪ দেশে বসবাসরত প্রবাসীদের জন্য দূতাবাসের সতর্ক বার্তা

রোমানিয়া, বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া ও মলদোভায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সব ধরনের অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারে সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে বুখারেস্টে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

সোমবার (১৭ আগস্ট) রাতে বুখারেস্টের বাংলাদেশ দূতাবাস থেকে প্রকাশিত এক জনসচেতনতামূলক বিজ্ঞপ্তিতে এই পরামর্শ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য শেয়ার বা যোগাযোগের সুযোগ থাকলেও অসতর্ক পোস্ট, মন্তব্য, ছবি বা ভিডিও বড় ধরনের আইনি জটিলতা তৈরি করতে পারে। বিশেষ করে ধর্ম, রাজনীতি, জনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তাসংক্রান্ত সংবেদনশীল বিষয়ে চরম সতর্কতা অবলম্বনের তাগিদ দেওয়া হয়েছে।

কোনো তথ্য শেয়ার করার আগে তার সত্যতা ভালোভাবে যাচাই করা; সংশ্লিষ্ট দেশের আইন পরিপন্থী, হুমকিমূলক, উসকানিমূলক, বৈষম্যমূলক বা আপত্তিকর কনটেন্ট প্রকাশ বা শেয়ার না করা; সহিংসতা বা উগ্রবাদী কর্মকাণ্ডকে সমর্থন করে—এমন যেকোনো পোস্ট বা কর্মকাণ্ড থেকে সম্পূর্ণ বিরত থাকা উচিত।

দূতাবাস জানায়, বিদেশের মাটিতে বসবাসরত বাংলাদেশিদের নিজ নিজ দেশের স্থানীয় আইন-কানুন, সামাজিক মূল্যবোধ ও প্রথার প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন করা উচিত।

সোশ্যাল মিডিয়ার দায়িত্বশীল ব্যবহার যেমন একজন ব্যক্তিকে অনাকাঙ্ক্ষিত আইনি ঝামেলা থেকে রক্ষা করে, তেমনি বিদেশে বাংলাদেশের মর্যাদা ও ইতিবাচক ভাবমূর্তি উজ্জ্বল রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তাই রোমানিয়া, বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া ও মলদোভায় থাকা সব বাংলাদেশিকে অত্যন্ত সংযত, সম্মানজনক ও আইনসম্মত উপায়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের অনুরোধ জানিয়েছে বুখারেস্ট দূতাবাস।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

৪ দেশে বসবাসরত প্রবাসীদের জন্য দূতাবাসের সতর্ক বার্তা

আপডেট টাইম : 03:55:00 pm, Tuesday, 18 August 2026