Dhaka , Friday, 6 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

অবৈধ অভিবাসী ঠেকাতে মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ৪ হাজার আটক

  • অনলাইন
  • আপডেট টাইম : 03:31:11 pm, Thursday, 5 November 2026
  • 15 বার

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের (পিএটিআই) কর্মসংস্থান ও অবৈধ ব্যবসায়িক কর্মকাণ্ড ঠেকাতে তিনটি বিশেষ অভিযান পরিচালনা করছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও অভিবাসন বিভাগ।

কৃষি খাত, ভ্রাম্যমাণ দোকান এবং বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে বিদেশি নাগরিকদের অবৈধভাবে কাজ করার প্রবণতা নিয়ন্ত্রণে ‘অপ হিজাউ’, ‘অপ জাজা’ ও ‘অপ বেলাঞ্জা’ নামে এসব অভিযান চালানো হচ্ছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন ইসমাইল নাসুশন জানান, অবৈধ অভিবাসীদের উপস্থিতি ও অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগ বন্ধে সরকার নিয়মিতভাবে নজরদারি ও আইন প্রয়োগের কার্যক্রম পরিচালনা করছে। এর অংশ হিসেবে ঝুঁকিপূর্ণ খাত ও ব্যবসাপ্রতিষ্ঠান চিহ্নিত করে লক্ষ্যভিত্তিক অভিযান জোরদার করা হয়েছে।

তিনি বলেন, ‘অপ হিজাউ’ অভিযানের আওতায় কৃষি খাতের বিভিন্ন প্রতিষ্ঠান, ফসলের খামার, পশুপালন কেন্দ্র ও নার্সারিতে নজরদারি করা হচ্ছে। ‘অপ জাজা’ অভিযানে রাতের বাজার, কৃষিপণ্যের বাজার, পাইকারি বাজার, ফলের দোকান এবং সড়কের পাশের ভ্রাম্যমাণ দোকানগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

অন্যদিকে ‘অপ বেলাঞ্জা’ অভিযানের আওতায় সুপারমার্কেট, মুদি দোকান, আসবাবপত্রের দোকানসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে তল্লাশি চালানো হচ্ছে।

সংসদে লিখিত এক প্রশ্নের জবাবে এসব তথ্য জানান তিনি। বিরোধী জোটের জারলুন আসনের সংসদ সদস্য ড. আবদুল গনি আহমদের মালয়েশিয়ার কৃষি, খামার ও মুদি দোকান পরিচালনাসহ বিভিন্ন খাতে বিদেশি নাগরিক এবং অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশ নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপসংক্রান্ত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য তুলে ধরেন।

Tag :
About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়াগামী কর্মীদের জন্য ৫১ মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ

অবৈধ অভিবাসী ঠেকাতে মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ৪ হাজার আটক

আপডেট টাইম : 03:31:11 pm, Thursday, 5 November 2026