Dhaka , Friday, 6 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

শেখ হেলাল উদ্দীন কলেজে সোয়া দুই কোটি টাকার বাজেট অনুমোদন

শেখ হেলাল উদ্দীন কলেজে সোয়া দুই কোটি টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। গতকাল কলেজের কার্য নির্বাহী কমিটির সভায় এ বাজেট অনুমোদিত হয়।

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলাধীন শেখ হেলাল উদ্দীন কলেজে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে টাকার পরিমাণ ২,২৬,৫১,৬১১.৯৫(দুই কোটি,ছাব্বিশ লক্ষ একান্ন হাজার ছয়শত এগার টাকা পঁচানব্বই পয়সা) । গতকাল সকাল ১১.০০ টায় অধ্যক্ষের কার্যালয়ে সভাপতি ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্থানীয় সরকার বিশেষজ্ঞ স্বপন দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাজেট উপস্থাপন করেন গভর্ণিং বডির সদস্য সচিব অধ্যক্ষ বটু গোপাল দাস। কলেজ গভর্ণিং বডির সভায় সর্বসসম্মত ভাবে বাজেট অনুমোদন দেয়া হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন গভর্ণিং বডির সদস্য ও শুভদিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সহিদুল ইসলাম, গৌরম্ভা ইউপি চেয়ারম্যান কলেজের অভিভাবক সদস্য আলহাজ্ব মো: গিয়াস উদ্দীন গাজী, জিবি সদস্য ডা: উৎপল কুমার দেবনাথ, স.ম. আব্দুর রব, মোঃ ফারুকুল ইসলাম, সৈয়দ মোহাম্মদ আলী, শিক্ষক প্রতিনিধি মোঃ সিরাজুল ইসলাম, উৎপল কুমার দাস, মাহাবুবা ফিরদৌসি প্রমুখ। সভায় কলেজের পরিবেশ সুরক্ষা সহ শিক্ষার মান উন্নয়নে অত্র এলাকাবাসীর সহযোগিতা এবং শিক্ষক শিক্ষার্থীদের অন লাইন ক্লাস করবার আ্হ্বান জানানো হয়।
সভা শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গভর্ণিং বডির সভাপতি স্বপন দাশ মাননীয় প্রধানমস্ত্রীর বিশেষ বরাদ্দে ৩৫,০০,০০০/-(পঁয়ত্রিশ লক্ষ্য) টাকা ব্যয়ে কলেজের পুকুর খনন কাজ, শুভদিয়া ইউনিয়ন পরিষদের অর্থায়নে এডিবির কলেজ অডিটরিয়ামের একাংশের ছাঁদ ঢালাই কাজ পরিদর্শন করেন।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়াগামী কর্মীদের জন্য ৫১ মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ

শেখ হেলাল উদ্দীন কলেজে সোয়া দুই কোটি টাকার বাজেট অনুমোদন

আপডেট টাইম : 09:09:14 pm, Saturday, 20 June 2020