Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

উত্তাল সাগর, নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় সৃষ্ট নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। এর প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে বিশেষ আবহাওয়া বার্তা (নম্বর–৩) প্রকাশ করে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ৬টায় গভীর নিম্নচাপটি অবস্থান করছিল— চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৭৫ কিমি দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮৩০ কিমি দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৩৫ কিমি দক্ষিণ-পশ্চিমে, পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৪০ কিমি দক্ষিণ-পশ্চিমে ।

সিস্টেমটি আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিমি ব্যাসার্ধের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিমি, যা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিমি পর্যন্ত বেগবান হচ্ছে। এ কারণে সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় দমকা হাওয়ার সম্ভাবনা থাকায় মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে। প্রয়োজনে যাতে অল্প সময়ের মধ্যে নিরাপদ আশ্রয়ে যেতে পারে সে বিষয়ে জেলেদের প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

উত্তাল সাগর, নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত

আপডেট টাইম : 11:45:37 am, Thursday, 2 October 2025