Dhaka , Thursday, 24 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

দেশে ফিরলেন আলোকচিত্রী শহিদুল আলম

ইসরায়েলে আটক হওয়ার পর মুক্তি পেয়ে দেশে ফিরেছেন বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। শনিবার (১১ অক্টোবর) ভোর ৪টা ৫৫ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ দিয়ে ভোর ৫টার কিছু পর তিনি বাইরে আসেন এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি গ্লোবাল সামুদ ফ্লোটিলায় যোগ দেওয়ার অভিজ্ঞতা ও গাজার পরিস্থিতি নিয়ে নিজের মত প্রকাশ করেন।

শহিদুল আলম বলেন, “গাজার মানুষ এখনো কষ্টে আছে, এখনো তাদের ওপর নির্যাতন চলছে। এই সহিংসতা বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের কাজ শেষ হবে না।”

তিনি আরও বলেন, “সারা পৃথিবী থেকে যারা আমার খোঁজ নিয়েছেন, প্রার্থনা করেছেন, ভালোবাসা পাঠিয়েছেন—সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমি সবার প্রতি কৃতজ্ঞ।”

বিমানবন্দরে শহিদুল আলমকে ফুল দিয়ে স্বাগত জানান তার পরিবারের সদস্য ও সহকর্মীরা।

এর আগে শুক্রবার (১০ অক্টোবর) স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে তিনি ইসরায়েল থেকে ইস্তাম্বুলে পৌঁছান। সেখানেই তাকে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান স্বাগত জানান। পরে সেদিন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করে শনিবার ভোরে দেশে ফেরেন তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

দেশে ফিরলেন আলোকচিত্রী শহিদুল আলম

আপডেট টাইম : 09:25:10 am, Saturday, 11 October 2025