Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

নির্বাচন নিরপেক্ষভাবে আয়োজনের প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। অন্যদিকে সরকারের পক্ষ থেকে ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

বিএনপি নেতারা বৈঠকে দাবি জানান, অতীতের বিতর্কিত ও রাজনৈতিকভাবে প্রভাবিত কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্ব থেকে বিরত রাখার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক। এছাড়া প্রশাসনিক পদে বদলি ও নিয়োগে নিরপেক্ষতা নিশ্চিত করার আহ্বান জানান তারা।

প্রধান উপদেষ্টা জানান, নির্বাচনের আগে প্রশাসনের পদায়ন ও বদলি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তার তত্ত্বাবধানে হবে। তিনি বলেন, “আমাদের দায়িত্ব হলো নিরপেক্ষ থাকা। নির্বাচন এক ধরনের যুদ্ধক্ষেত্র, যেখানে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় সক্ষম কর্মকর্তাদেরই দায়িত্ব দেওয়া হবে। নির্বাচন নিরপেক্ষ করতে যা কিছু দরকার, আমরা তা করব।”

বিএনপি নেতারা বৈঠকে সাম্প্রতিক কিছু অগ্নিকাণ্ডের ঘটনাকে ‘অন্তর্ঘাতমূলক’ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন এবং এসব ঘটনার পেছনের কারণ অনুসন্ধানের দাবি জানান।

চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে আগামীকাল বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

নির্বাচন নিরপেক্ষভাবে আয়োজনের প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার

আপডেট টাইম : 09:17:43 pm, Tuesday, 21 October 2025