Dhaka , Saturday, 7 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

১৬ নভেম্বর শুরু হতে পারে প্রবাসী ভোটারদের নিবন্ধন: ইসি সচিব

আগামী ১৬ নভেম্বর থেকে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।

রোববার (২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, “প্রবাসী ভোটারদের বিষয়ে দুটি বিষয় গুরুত্বপূর্ণ। প্রথমত, তাদের ভোটার হিসেবে নিবন্ধন; দ্বিতীয়ত, ভোট প্রদানের জন্য আলাদা নিবন্ধন। ভোট দিতে হলে আগে জাতীয় ভোটার তালিকায় নাম থাকতে হবে। এরপর অ্যাপের মাধ্যমে নিবন্ধন করলে ভোটাধিকার প্রয়োগ করা যাবে।”

তিনি আরও বলেন, “প্রক্রিয়াটি এখন পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। আমাদের লক্ষ্য ১৬ নভেম্বরের মধ্যে এটি চালু করা। এরপর থেকে যেসব প্রবাসী নাগরিকের এনআইডি আছে এবং বয়স ১৮ বছর বা তার বেশি, তারা এই প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।”

এ সময় আখতার আহমেদ স্পষ্ট করে বলেন, “এনআইডি কার্ড থাকলেই কেউ স্বয়ংক্রিয়ভাবে ভোটার হবেন—এটি সঠিক নয়। ভোটার হতে হলে কমিশনের নির্ধারিত পদ্ধতিতে নিবন্ধন সম্পন্ন করতে হবে।”

বর্তমানে বিদেশে ১১টি দূতাবাসের ২১টি সেন্টারে এ কার্যক্রম চলছে বলে জানান তিনি। এর মধ্যে অস্ট্রেলিয়ায় দুটি, কানাডায় দুটি, যুক্তরাষ্ট্রে চারটি এবং যুক্তরাজ্যে তিনটি সেন্টার রয়েছে।

About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

১৬ নভেম্বর শুরু হতে পারে প্রবাসী ভোটারদের নিবন্ধন: ইসি সচিব

আপডেট টাইম : 08:58:47 pm, Sunday, 2 November 2025