Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

বাহরাইন-কাতার যাত্রীবাহী ফেরি সেবার আনুষ্ঠানিক যাত্রা শুরু

বাহরাইন ও কাতারের মধ্যে প্রথম যাত্রীবাহী ফেরি সেবার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর)। উদ্বোধনী যাত্রায় অংশ নেন বাহরাইনের পরিবহন ও টেলিযোগাযোগ মন্ত্রী ড. শেখ আবদুল্লাহ বিন আহমেদ আল খলিফা। তিনি উদ্বোধনী ভ্রমণে যাত্রী হিসেবেও উপস্থিত ছিলেন।

নতুন এই ফেরি সেবায় প্রতিদিন দুটি ট্রিপ চলবে সকাল ৮টা ও রাত ৮টায়। যাত্রার সময় প্রায় ৮০ মিনিট। আধুনিক ও শীতাতপ নিয়ন্ত্রিত ফেরিটিতে সর্বোচ্চ ৩০ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন।

অপারেটরদের তথ্যমতে, ফেরিটিতে যাত্রীদের জন্য আরামদায়ক ও নিরাপদ ভ্রমণের সব ব্যবস্থা রাখা হয়েছে। রাউন্ড-ট্রিপ টিকিটের মূল্য ২৬ বাহরাইনি দিনার এবং প্রিমিয়াম ক্লাসের ভাড়া ৩৬ দিনার নির্ধারণ করা হয়েছে।

বাহরাইন ও অন্যান্য জিসিসি দেশগুলোর নাগরিকদের জন্য কাতারে প্রবেশে ভিসা ছাড়াই ভ্রমণ করা যাবে। তবে বিদেশি বা প্রবাসী বাংলাদেশির ক্ষেত্রে আগাম ভিসা আবেদন করতে হবে।

নতুন এই ফেরি সেবাকে দুই দেশের মধ্যে ভ্রমণ, বাণিজ্য ও পর্যটন বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এটি আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।

সরকারি সূত্রে জানা গেছে, ফেরি সেবাটি পরীক্ষামূলকভাবে চালু হলেও ভবিষ্যতে রুট সম্প্রসারণ, বড় জাহাজ সংযোজন এবং পণ্যবাহী সেবা চালুর পরিকল্পনা রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

বাহরাইন-কাতার যাত্রীবাহী ফেরি সেবার আনুষ্ঠানিক যাত্রা শুরু

আপডেট টাইম : 12:34:09 am, Friday, 7 November 2025