Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

মালদ্বীপে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

“গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭ বছর” প্রতিপাদ্যকে সামনে রেখে মালদ্বীপে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর) রাতে রাজধানী মালের একটি রেস্টুরেন্টে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন যুব নেতা আফরানুল হক আশিক। সভাপতিত্ব করেন মালদ্বীপ যুবদলের প্রস্তাবিত আহ্বায়ক মো. হাসেম সরকার ও সদস্য সচিব মো. দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব নেতা মো. ফরহাদ হোসেন, মো. ইসমাইল হোসেন, মো. ছিদ্দিক, আমির রায়হান, আব্দদুর রহিম, মো. ইসলাম প্রমুখ। বক্তারা মালদ্বীপ যুবদলের এই আয়োজনকে উদাহরণস্বরূপ উল্লেখ করে বলেন, গোটা মালদ্বীপে যুবদলের মধ্যে ঐক্যের বিকল্প নেই। তারা শহীদ জিয়ার আদর্শে গড়া যুবদলকে দেশের গণতন্ত্র রক্ষা ও সার্বভৌমত্বের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।

সমাপ্তিতে সংগঠনের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. তাজুল ইসলাম।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

মালদ্বীপে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট টাইম : 08:29:45 pm, Sunday, 9 November 2025