Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

কানাডায় ঢাবি ফোরামের ক্যারিয়ার সেমিনার অনুষ্ঠিত

কানাডায় বাংলাদেশি চাকরিপ্রার্থীদের সমস্যা চিহ্নিতকরণ ও সমাধান নিয়ে একটি ক্যারিয়ার সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার টরন্টোর বাঙালিপাড়া খ্যাত ড্যানফোর্থের এক্সেজপয়েন্ট মিলনায়তনে এ আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরাম।

ফোরামের বর্তমান সভাপতি রোকেয়া সুলতানা সেমিনারের সভাপতিত্ব করেন, আর পরিচালনা করেন সাবেক সভাপতি আব্দুল হালিম মিয়া। অনুষ্ঠান সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে।

সেমিনারে অন্টারিও প্রদেশের এমপি ডলি বেগম উপস্থিত ছিলেন। তিনি নতুন আসা বাংলাদেশি, কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা এবং যারা ক্যারিয়ার আরও এগিয়ে নিতে চান, তাদের জন্য মূল্যবান পরামর্শ দেন। এছাড়া সমাজসেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরাম কানাডার সভাপতি রোকেয়া সুলতানার হাতে ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিআইবিসি ব্যাংকের সাবেক পরিচালক ও ব্যবসায়ী খালিকুজ্জামান, স্টেট স্ট্রিট কোম্পানির ভাইস প্রেসিডেন্ট ও সিআইবিসি মেলন ব্যাংকের সাবেক পরিচালক নাজমুল খান, ইউনিভার্সিটি অব টরন্টোর সহযোগী অধ্যাপক ড. সাফি ভুঁইয়া, মিনিস্ট্রি অব হেলথের ফুড অ্যান্ড নিউট্রিশন বিভাগের সুপারভাইজর মোশারফ খানসহ অন্যান্য বক্তারা।

সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন আখতার জামান, তাকে সহযোগিতা করেন তানজিলা আমিন, খোন্দকার সোহেল ও অন্যান্যরা। সেমিনারটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

কানাডায় ঢাবি ফোরামের ক্যারিয়ার সেমিনার অনুষ্ঠিত

আপডেট টাইম : 09:02:18 pm, Sunday, 9 November 2025