Dhaka , Saturday, 7 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ফের হামলা ইসরায়েলের

লেবাননের দক্ষিণাঞ্চলে আবারও আঘাত হেনেছে ইসরাইলি বাহিনী, যার ফলে অন্তত দুই ব্যক্তি প্রাণ হারিয়েছেন। এই হামলা সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (১০ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ তথ্য জানিয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, ২০২৪ সালের নভেম্বর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে ইসরাইল এই হামলা পরিচালনা করে।

রোববার প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, বিনত জবাইল অঞ্চলের আল-সাওয়ানে ও খিরবেত সেলেমের মধ্যবর্তী এলাকায় ইসরাইলি ড্রোনের আঘাতে একজন নিহত হন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানায়, ওই এলাকায় একটি পিকআপ ট্রাক লক্ষ্য করে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

অন্যদিকে, নাবাতিয়ের ইকলিম আল-তুফাহ অঞ্চলে হুমাইন আল-ফাওকা–হামিলা সড়কে আরেকটি গাড়িতে হামলায় আরও একজন প্রাণ হারান বলে সংস্থাটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এনএনএর তথ্য অনুযায়ী, ইসরাইলি ড্রোনগুলো টায়ার জেলা, নাবাতিয়ে প্রদেশ, ইকলিম আল-তুফাহ ও বিনত জবাইলের আকাশে নিচু উচ্চতায় টহল দিচ্ছে।

এ বিষয়ে ইসরাইলি সামরিক বাহিনী এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

দক্ষিণ লেবাননে সাম্প্রতিক সপ্তাহগুলোতে সংঘাতের মাত্রা ক্রমেই বাড়ছে। প্রায় প্রতিদিনই ইসরাইলি বাহিনী সীমান্তবর্তী এলাকাগুলোতে বিমান হামলা ও গোলাবর্ষণ চালাচ্ছে।

About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ফের হামলা ইসরায়েলের

আপডেট টাইম : 10:47:16 am, Monday, 10 November 2025