Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৩

ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ৩৫ জন। সোমবার (১০ নভেম্বর ২০২৫) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে ঘটনাটি ঘটে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, প্রথমে একটি চলন্ত গাড়িতে বিস্ফোরণ ঘটে। পরবর্তীতে আগুন ছড়িয়ে পড়ে আশপাশে থাকা আরও তিনটি গাড়িতে। একের পর এক বিস্ফোরণে মুহূর্তের মধ্যে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পর দ্রুতই দিল্লি পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন এবং আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় রাজধানীজুড়ে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। নাশকতার আশঙ্কায় মুম্বাই, চেন্নাই ও কলকাতাসহ অন্যান্য বড় শহরেও সতর্কতা জারি করা হয়েছে। বিমানবন্দর, রেলস্টেশন ও জনবহুল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

দিল্লি পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফরেনসিক টিমের পাশাপাশি এনআইএ (ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি) ও এনএসজি (ন্যাশনাল সিকিউরিটি গার্ড) ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও উদ্বেগজনক।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৩

আপডেট টাইম : 11:36:26 pm, Monday, 10 November 2025