Dhaka , Saturday, 8 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

বিভিন্ন দেশের মেধাবীদের টানতে ওমানের নতুন ভিসা

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ ওমান বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী শিল্পী, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গকে আকৃষ্ট করতে ‘কালচারাল ভিসা’ নামে নতুন একটি ভিসা প্রকল্প চালু করেছে। এর মূল লক্ষ্য হলো ওমানের শিল্প ও সংস্কৃতি খাতে বৈশ্বিক মেধা ও অভিজ্ঞতা কাজে লাগানো।

ওমানের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এই ভিসার আওতায় শিল্পী, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিরা বিনিময়, শৈল্পিক নির্দেশনা, যৌথ গবেষণা, সম্মেলন ও উৎসবে অংশগ্রহণসহ সাহিত্য ও শিল্পকলা সংক্রান্ত যেকোনো কাজে অংশ নিতে পারবেন। ভিসার সময়সীমা তিন ধরনের—স্বল্পমেয়াদি: ১ বছর, মধ্যমমেয়াদী: ৫ বছর, দীর্ঘমেয়াদী: ১০ বছর ।

মধ্যম ও দীর্ঘমেয়াদী ভিসাধারীরা প্রতিবছর ৫০ ওমানি রিয়াল (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫,৮৮৩ টাকা) ফি প্রদান করবেন। এছাড়া, এই ভিসার সুবিধা হলো, ভিসাধারীরা তাদের বিবাহিত সঙ্গী ও ফার্স্ট ডিগ্রি আত্মীয়দের (বাবা-মা, ভাই-বোন) সঙ্গে ওমান ভ্রমণে নিতে পারবেন।

তবে ভিসা প্রাপ্ত বিদেশি নাগরিকদের ইস্যুর তিন মাসের মধ্যে ওমানে প্রবেশ করতে হবে, যাতে ভিসাটি সক্রিয় হয়। ওমানের রয়্যাল পুলিশ সতর্ক করেছেন, ভিসার অপব্যবহার করলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্লেষকরা মনে করছেন, ওমানের এই নতুন ভিসা প্রকল্প দেশটিকে বৈশ্বিক জ্ঞান ও সাংস্কৃতিক বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

বিভিন্ন দেশের মেধাবীদের টানতে ওমানের নতুন ভিসা

আপডেট টাইম : 08:20:05 pm, Friday, 14 November 2025