Dhaka , Saturday, 8 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

পশ্চিমতীরের ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিল ইসরায়েল,মুসলিমদের ওপর কারফিউ

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরের ঐতিহাসিক ইবরাহিমি মসজিদে মুসল্লিদের প্রবেশ বন্ধ করে দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। একই সঙ্গে পুরো শহরজুড়ে ফিলিস্তিনিদের ওপর কারফিউ আরোপ করা হয়েছে। অবৈধ ইসরায়েলি বসতকারীদের একটি ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালনের সুবিধা দিতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

হেবরন ডিফেন্স কমিটির সদস্য ও স্থানীয় বাসিন্দা আরেফ জাবের জানান, শুক্রবার (১৫ নভেম্বর) সকাল থেকেই শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় সেনাবাহিনী কারফিউ জারি করে। পাশাপাশি পুরোনো শহরে ঢোকা ও বের হওয়ার সব চেকপয়েন্ট বন্ধ করে দেওয়া হয়, যাতে ফিলিস্তিনিরা চলাচল করতে না পারেন।

এর ফলে অনেক বাসিন্দা নিজ ঘরে ফিরতে না পেরে শহরের অন্য এলাকায় রাত কাটাতে বাধ্য হন।

জাবের আরও জানান, শুক্রবার রাত থেকে রবিবার (১৬ নভেম্বর) সকাল পর্যন্ত শত শত অবৈধ বসতকারী সেনাবাহিনীর কঠোর নিরাপত্তা বেষ্টনী নিয়ে পুরোনো শহরে ঢোকে এবং রাস্তায় ‘উসকানিমূলক’ মিছিল করে।

তার অভিযোগ, এসব পদক্ষেপের মাধ্যমে ইসরায়েল ধীরে ধীরে ইবরাহিমি মসজিদকে ইহুদি উপাসনালয়ে (সিনাগগে) রূপান্তরের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

পশ্চিমতীরের ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিল ইসরায়েল,মুসলিমদের ওপর কারফিউ

আপডেট টাইম : 09:33:02 am, Sunday, 16 November 2025