Dhaka , Saturday, 8 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

মালয়েশিয়া–বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারে বৈঠক

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী সোমবার (১৭ নভেম্বর) কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের মিটিং রুমে বৈঠক করেন মালয়েশিয়া বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমবিসিসিআই)-এর নেতাদের সঙ্গে।

বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও শক্তিশালী করা, উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। হাইকমিশনার বৈঠকে এমবিসিসিআই-এর উদ্যোগকে স্বাগত জানান এবং দুই দেশের ব্যবসায়িক ও বিনিয়োগ সম্প্রসারণে সক্রিয় ভূমিকার প্রশংসা করেন।

ব্যবসায়ী নেতারা মালয়েশিয়া ও বাংলাদেশের উদ্যোক্তা, বিনিয়োগকারী ও পেশাজীবীদের একটি কার্যকর প্ল্যাটফর্মে যুক্ত করার মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্যে নতুন সম্ভাবনার দরজা উন্মোচনের বিষয়ে মতবিনিময় করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার মোছা. সাহানারা মনিকা, প্রথম সচিব (বাণিজ্য) প্রণব কুমার ঘোষ, এবং এমবিসিসিআই-এর নেতারা—প্রেসিডেন্ট দাতো মোহদ ইউসুফ খায়রুদ্দিন, দাতিন ইদাহ, সেক্রেটারি জেনারেল লায়ন মাহবুব আলম শাহ, লায়ন হারুন উর রশিদ, গিয়াস আহমদ, সাইয়েদ রেজা হেলমি, পি. সেয়ারসিলান, মোহাম্মদ ইকবাল হোসেন, দাতো’ মোহাম্মদ ইয়াসিন, দাতো স্টিভেন লিয়ং, সুলতান আহমেদ, হামবালি মুকলাস, ইজি ইয়াপ, দাতো রাগু রামন, দাতো স্রী নাথান কে সুভিয়াহ এবং অ্যাডজ প্রফেসর দাতো’স্রী ডঃ এম. অ্যান্ডি। এছাড়া উপস্থিত ছিলেন অগ্রণী রেমিট্যান্স হাউজের সিইও ও পরিচালক সুলতান আহমেদ।

এমবিসিসিআই-এর চলমান কার্যক্রম

এমবিসিসিআই নিয়মিত নেটওয়ার্কিং ইভেন্ট আয়োজন করে, যেখানে সদস্যরা পরিচিত হওয়ার পাশাপাশি ব্যবসায়িক সহযোগিতার সুযোগ পান। সমসাময়িক প্রযুক্তি, বাজার পরিবর্তন ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক কর্মশালা ও সেমিনারের মাধ্যমে সদস্যদের দক্ষতা বৃদ্ধি এবং আপডেট তথ্য প্রদান করা হয়।

সংগঠনটি রেফারেল ও মার্কেটিং প্রোগ্রামের মাধ্যমে সদস্যদের ব্যবসা সম্প্রসারণে পারস্পরিক সহযোগিতার সুযোগ তৈরি করছে। একই সঙ্গে মালয়েশিয়া ও বাংলাদেশের ব্যবসায়িক নিয়মকানুন, নীতি ও আইনগত পরিবর্তন পর্যবেক্ষণ করে গুরুত্বপূর্ণ তথ্য সদস্যদের জানানো হয়।

এমবিসিসিআই দুই দেশে সরকারি ও বেসরকারি বিনিয়োগ খাতে সদস্যদের সম্পৃক্ত করতে সক্রিয়ভাবে কাজ করছে এবং সম্ভাবনাময় খাতে বিনিয়োগ উৎসাহিত করছে। এছাড়া মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, ক্যারিয়ার গাইডেন্স ও প্রয়োজনীয় সহায়তা প্রদানে সহযোগিতা করছে। বাংলাদেশি পেশাজীবীদের উদ্যোক্তা প্রশিক্ষণ, নেটওয়ার্কিং ও পরামর্শ প্রদানে প্রতিষ্ঠানটির অবদান বিশেষভাবে লক্ষ্যণীয়।

এমবিসিসিআই নিয়মিত ব্যবসায়িক সাফল্যকে স্বীকৃতি দিতে সম্মাননা প্রদান করে, যা সদস্যদের আরও উৎসাহিত করছে। এর ফলে মালয়েশিয়া ও বাংলাদেশের ব্যবসায়িক সহযোগিতা আরও শক্তিশালী হচ্ছে এবং উদ্যোক্তাদের নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়া–বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারে বৈঠক

আপডেট টাইম : 09:41:05 pm, Tuesday, 18 November 2025