Dhaka , Thursday, 24 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

ভূমিকম্পে কাঁপল যুক্তরাজ্য

উত্তর-পশ্চিম ইংল্যান্ডে মাঝরাতে একটি ৩.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (BGS)। হঠাৎ আঘাত হানা এই ভূকম্পনে বিভিন্ন এলাকার ঘরবাড়ি কেঁপে ওঠে এবং ঘুম থেকে জেগে ওঠেন স্থানীয় বাসিন্দারা।

বুধবার (৩ ডিসেম্বর) রাতের দিকে অনুভূত হওয়া এই কম্পন ল্যাঙ্কাশায়ার ও সাউদার্ন লেক ডিস্ট্রিক্টজুড়ে ব্যাপকভাবে টের পাওয়া যায়। এছাড়া কেন্ডাল, উলভারস্টনসহ আশপাশের আরও বেশ কিছু শহরেও ঝাঁকুনি অনুভূত হয়েছে।

BGS জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ল্যাঙ্কাস্টারের সিলভারডেল থেকে প্রায় ১২ মাইল দূরে। ডেইলি মেইলের তথ্যমতে, সিলভারডেল উপকূলের কাছেই ছিল এর উৎপত্তিস্থল, যা ছিল মাত্র ১.৮৬ মাইল গভীরে।

কম্পনের মুহূর্তে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেন্দ্রস্থল থেকে প্রায় ৪.৮ মাইল দূরে থাকা কার্নফোর্দের বাসিন্দা ক্যাটরিনা সিমন্স বলেন, হঠাৎ ঝাঁকুনিতে তার ঘুম ভেঙে গেলে মনে হয়েছিল যেন কোনো গাড়ি এসে ঘরে ধাক্কা মেরেছে।

যদিও ঘটনা স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি করেছে, BGS জানিয়েছে—যুক্তরাজ্যে বছরে প্রায় ৩০০টি ভূমিকম্প শনাক্ত করা হয়, তবে এর মধ্যে অল্প কয়েকটিই সাধারণ মানুষ অনুভব করেন।

স্থানীয় প্রশাসন বলছে, এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

ভূমিকম্পে কাঁপল যুক্তরাজ্য

আপডেট টাইম : 06:08:39 pm, Thursday, 4 December 2025