Dhaka , Thursday, 24 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

গাজা পুনর্গঠনে ১০ কোটি ডলার দেবে চীন

গাজা ও পশ্চিম তীরে চলমান মানবিক সংকট মোকাবিলায় ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ফিলিস্তিন অথরিটি (পিএ) এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছে। খবর—রয়টার্স।

চীনের এই সহায়তার জন্য ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ধন্যবাদ জানান। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার তথ্য অনুযায়ী, আব্বাসের চিঠিতে গাজা ও পশ্চিম তেরেতে ইসরায়েলি দখল কমাতে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং ফিলিস্তিনের ন্যায্য অধিকারের প্রতি চীনের অবস্থান তুলে ধরা হয়েছে।

বেইজিংয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সহায়তার ঘোষণা দেন। তিনি বলেন, “ফিলিস্তিনি সমস্যার জন্য একটি সর্বসম্মত, ন্যায়সংগত ও টেকসই সমাধান নিশ্চিত করতে চীন ফ্রান্সসহ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে।”

চীনের রাষ্ট্রীয় সংবাদসংস্থা সিনহুয়া জানায়, বৈশ্বিক পরিস্থিতি পরিবর্তনের মধ্যেও ফ্রান্সের সঙ্গে কৌশলগত দৃষ্টিভঙ্গি, পারস্পরিক সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সম্পর্কের রাজনৈতিক ভিত্তি আরও শক্তিশালী করার ওপর জোর দিয়েছেন শি জিনপিং।

এর আগে, গত সেপ্টেম্বর নিউইয়র্কে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে এক উচ্চপর্যায়ের সম্মেলনে অংশ নেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ওই সম্মেলনের মূল লক্ষ্য ছিল দ্বিরাষ্ট্র সমাধান এবং একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির পক্ষে আন্তর্জাতিক সমর্থন জোরদার করা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

গাজা পুনর্গঠনে ১০ কোটি ডলার দেবে চীন

আপডেট টাইম : 05:15:06 pm, Friday, 5 December 2025