Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

আমিরাতে স্বেচ্ছায় রক্ত দিলেন ১০২১প্রবাসী বাংলাদেশি

সংযুক্ত আরব আমিরাতে মানবিক কার্যক্রমে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপ। ইউএই’র জাতীয় দিবস এবং গাউছুল আজম হযরত মাইজভাণ্ডারীর দ্বিশততম জন্মবার্ষিকী উপলক্ষে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর সহযোগিতায় এ রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, ধারাবাহিকভাবে মোট আটটি ধাপে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। সম্প্রতি এর অংশ হিসেবে আমিরাতের বিভিন্ন শহরের সরকারি ও স্বীকৃত ব্লাড সেন্টারগুলোতে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এতে ১,০২১ জন প্রবাসী বাংলাদেশি স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছায় রক্তদান করেন। কর্মসূচির মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব ইউএই।

আয়োজকদের মতে, প্রবাসীদের মধ্যে রক্তদানে আগ্রহ সৃষ্টি ও মানবিক চেতনা জাগ্রত করতেই এই উদ্যোগ নেওয়া হয়। কর্মসূচিতে বাংলাদেশ মিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ বিভিন্ন সামাজিক ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপ দীর্ঘদিন ধরে আমিরাতের স্বাস্থ্যখাতে সহযোগিতামূলক ভূমিকা রেখে আসছে। নিয়মিত রক্তদান কার্যক্রমের মাধ্যমে তারা জরুরি রোগীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি প্রবাসে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরছে।

প্রবাসী বাংলাদেশিরা মনে করছেন, এ ধরনের মানবিক উদ্যোগ শুধু সামাজিক দায়বদ্ধতাই নয়, বরং বাংলাদেশকে একটি স্বাস্থ্যসচেতন ও মানবিক মূল্যবোধসম্পন্ন জাতি হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত করতে সহায়ক হবে। আয়োজকরা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ কার্যক্রম চালিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

আমিরাতে স্বেচ্ছায় রক্ত দিলেন ১০২১প্রবাসী বাংলাদেশি

আপডেট টাইম : 06:02:01 pm, Monday, 15 December 2025