Dhaka , Saturday, 8 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

বাংলাদেশি শিক্ষার্থীদের বড় সুখবর দিলো সৌদি আরব

সৌদি আরব বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তির সুযোগ সম্প্রসারণ করেছে। দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখন প্রতি বছর ৫০০ বাংলাদেশি শিক্ষার্থী বৃত্তি পেতে পারবেন।

রিয়াদে বাংলাদেশ দূতাবাস শুক্রবার (১৯ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে। দূতাবাস জানিয়েছে, সৌদি আরবের ৩০টি সরকারি এবং ১৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা প্রদান করছে। এসব প্রতিষ্ঠান স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি এবং ডিপ্লোমা পর্যায়ের কোর্স পরিচালনা করে থাকে এবং বিদেশি শিক্ষার্থীরাও বৃত্তির সুবিধা নিয়ে অধ্যয়ন করতে পারেন।

বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা অর্থনীতি, ব্যবসায় প্রশাসন, শিক্ষা, আইন, রাজনীতি, গণমাধ্যম, ধর্ম ও ভাষা শিক্ষা, কৃষি, কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশলসহ মোট ১০টি বিষয়ে পড়াশোনা করতে পারবেন।

বয়সসীমা অনুযায়ী, স্নাতক পর্যায়ের শিক্ষার্থীর বয়স ১৭ থেকে ২৫ বছর, স্নাতকোত্তরের জন্য ৩০ বছর এবং পিএইচডির জন্য ৩৫ বছর পর্যন্ত হতে হবে।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনা, কিং সৌদ ইউনিভার্সিটি, ইমাম মুহাম্মাদ বিন সৌদ ইউনিভার্সিটি, তায়েফ ইউনিভার্সিটি, নর্দার্ন বর্ডার ইউনিভার্সিটি, হাইল বিশ্ববিদ্যালয়, নাজরান বিশ্ববিদ্যালয়, জাযান বিশ্ববিদ্যালয়, উম্মুল ক্বোরা বিশ্ববিদ্যালয় এবং কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে অধ্যয়ন করতে পারবেন।

পূর্বে বিদেশি শিক্ষার্থীদের ভর্তির জন্য প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আলাদা আবেদন করতে হতো। তবে এখন Study in Saudi নামের একক অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থী তিনটি বিশ্ববিদ্যালয় নির্বাচন করে আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীদের বৃত্তি নির্ধারিত কোটার ভিত্তিতে মেধা বিবেচনায় প্রদান করা হবে।

সৌদি আরবে শিক্ষাবৃত্তি সংক্রান্ত আরও তথ্য ও আবেদন প্রক্রিয়া জানতে এখানে ভিজিট করা যেতে পারে: https://studyinsaudi.moe.gov.sa/Universities

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশি শিক্ষার্থীদের বড় সুখবর দিলো সৌদি আরব

আপডেট টাইম : 09:36:56 pm, Saturday, 20 December 2025