সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত দুই বাংলাদেশি প্রবাসী আবুধাবির জনপ্রিয় বিগ টিকেট লটারিতে বড় অঙ্কের পুরস্কার জিতেছেন। সিরিজ ২৮১-এর ড্রতে তারা প্রত্যেকে এক লাখ দিরহাম করে পুরস্কার লাভ করেছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩২ লাখ টাকা। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এই জয়ের খবরে দুই প্রবাসীর পরিবারে আনন্দের বন্যা বইছে।
আবুধাবিতে বসবাসকারী প্রবাসী আমরু মিয়া ১৯৯৮৭৩ নম্বর টিকেট দিয়ে এক লাখ দিরহামের মালিক হয়েছেন। লটারি জয়ের খবর পেয়ে উচ্ছ্বসিত আমরু জানান, এখনও বিশ্বাস করতে পারছেন না যে এত বড় অঙ্কের পুরস্কার জিতেছেন।
অন্যদিকে, আজমানে বসবাসরত মোহাম্মদ আরিফুল ৩১৭৪৯১ নম্বর টিকেট দিয়ে সমপরিমাণ অর্থ জিতেছেন। তবে এই বিশাল অর্থ কীভাবে ব্যবহার করবেন, তা নিয়ে তারা এখনও কোনো চূড়ান্ত পরিকল্পনা করেননি।
বিগ টিকেট কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৩ জানুয়ারি তাদের পরবর্তী লাইভ ড্র অনুষ্ঠিত হবে। ওই দিন লটারির মূল আকর্ষণ হিসেবে থাকছে ৩ কোটি দিরহামের বিশাল জ্যাকপট। এছাড়া ড্রতে আরও পাঁচজন ভাগ্যবান বিজয়ী প্রত্যেকে ৫০ হাজার দিরহাম করে জেতার সুযোগ পাবেন। আগ্রহী প্রবাসীরা অনলাইনে অথবা জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর ও আল আইন বিমানবন্দরের কাউন্টার থেকে লটারির টিকেট সংগ্রহ করতে পারবেন।

প্রবাসীর কথা ডেস্ক 



















