Dhaka , Saturday, 8 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

পোস্টাল ভোট দিতে ৮ লাখ বেশি প্রবাসীর নিবন্ধন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে পোস্টাল ভোটিং ব্যবস্থায় নিবন্ধনে উল্লেখযোগ্য সাড়া মিলেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ব্যবহার করে এখন পর্যন্ত মোট ৮ লাখ ৩ হাজার ৯৩ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে ইসির ওয়েবসাইটে প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যানে এই তথ্য উঠে আসে।

ইসি সূত্র জানায়, ১৯ নভেম্বর থেকে শুরু হওয়া এই অনলাইন নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিনই নতুন করে বিপুল সংখ্যক আবেদন জমা পড়ছে। নিবন্ধন সম্পন্ন হলে ভোটাররা নিজ নিজ অবস্থান থেকেই ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ পাবেন।

বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে এই অ্যাপভিত্তিক ব্যবস্থা চালু করা হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, জাপান, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, চীনসহ অন্তত ৪৬টি দেশে প্রবাসী ভোটারদের জন্য নিবন্ধন কার্যক্রম সক্রিয় রয়েছে। পাশাপাশি দেশের অভ্যন্তরে অবস্থানরত এমন ভোটাররাও এই ব্যবস্থার আওতায় এসেছেন, যারা বিশেষ কারণে ভোটকেন্দ্রে উপস্থিত হতে পারবেন না।

নির্বাচন কমিশন জানিয়েছে, অ্যাপে নিবন্ধন সম্পন্ন হওয়া ভোটারদের কাছে নির্ধারিত ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠানো হবে। ভোটাররা ব্যালটে ভোট প্রদান শেষে নির্দিষ্ট ফিরতি খামের মাধ্যমে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তা পাঠাবেন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে এসব ভোট গণনায় অন্তর্ভুক্ত করা হবে।

ইসি মনে করছে, প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ দেশের নির্বাচনী ব্যবস্থায় ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে একটি নতুন ও কার্যকর অধ্যায়ের সূচনা করছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

পোস্টাল ভোট দিতে ৮ লাখ বেশি প্রবাসীর নিবন্ধন

আপডেট টাইম : 03:05:57 pm, Saturday, 27 December 2025