Dhaka , Thursday, 24 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

গ্রিস উপকূলে বাংলাদেশিসহ প্রায় ৪০০ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টাকালে গ্রিসের ক্রিট দ্বীপসংলগ্ন উপকূলে পৃথক দুটি উদ্ধার অভিযানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রায় চার শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে থাকা এসব নৌযান গ্রিক কোস্টগার্ড ও উদ্ধারকারী সংস্থার নজরে এলে তাৎক্ষণিক অভিযান চালানো হয়।

গ্রিক কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, অতিরিক্ত যাত্রীবোঝাই ও অনিরাপদ অবস্থায় থাকা একাধিক নৌকা থেকে এসব অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে নারী ও শিশুসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। অভিযানের পর সবাইকে নিকটবর্তী নিরাপদ বন্দরে নিয়ে যাওয়া হয়, যেখানে তাদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিচয় ও জাতীয়তা যাচাইয়ের প্রক্রিয়া চলছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিবাসনপ্রত্যাশীদের শেয়ার করা বিভিন্ন তথ্য ও পোস্ট থেকে জানা গেছে, এই দুটি নৌকায় উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি নাগরিক ছিলেন।

গ্রিক প্রশাসনের মতে, মানবপাচারকারী চক্রগুলো ভূমধ্যসাগরীয় বিপজ্জনক রুট ব্যবহার করে অভিবাসনপ্রত্যাশীদের ইউরোপে পাঠাচ্ছে, যা তাদের জীবনের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। এ ঘটনায় সংশ্লিষ্ট পাচার চক্র শনাক্ত ও আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সাম্প্রতিক সময়ে গ্রিসে অভিবাসনপ্রত্যাশীদের আগমন বেড়ে যাওয়ায় উপকূলীয় এলাকায় নজরদারি ও উদ্ধার তৎপরতা আগের তুলনায় আরও বাড়ানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

গ্রিস উপকূলে বাংলাদেশিসহ প্রায় ৪০০ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

আপডেট টাইম : 09:33:29 pm, Saturday, 27 December 2025