লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) জাতীয় দলের পেস বোলারদের দক্ষতা উন্নয়নের জন্য সাবেক তারকা পেসার লাসিথ মালিঙ্গাকে পেস বোলিং কনসালটেন্ট হিসেবে অন্তর্ভুক্ত করেছে। তবে এটি এক সীমিত মেয়াদের নিয়োগ; মূলত আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য তার সঙ্গে চুক্তি করা হয়েছে।
এসএলসি জানিয়েছে, মাত্র এক মাসের জন্য মালিঙ্গার সঙ্গে চুক্তি হয়েছে। ১৫ ডিসেম্বর থেকে কার্যকর এই চুক্তি ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে জাতীয় দলের পরিকল্পনায় থাকা বোলারদের সঙ্গে তিনি সরাসরি কাজ করবেন।
মালিঙ্গার কোচিং অভিজ্ঞতা সীমিত হলেও, আন্তর্জাতিক ক্রিকেটে বল হাতে তার দীর্ঘকালীন দক্ষতা বোর্ড কাজে লাগাতে চাইছে। বিশেষ করে টি-টোয়েন্টি ম্যাচে ডেথ ওভারে বোলিংয়ে বোলারদের দক্ষতা বাড়াতে মালিঙ্গা বিশেষ অনুশীলন করাবেন।
স্মরণযোগ্য, ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ, যা শ্রীলঙ্কার ঘরোয়া মাঠে অনুষ্ঠিত হবে। এই বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে মালিঙ্গাকে জাতীয় দলের টিম ম্যানেজমেন্টে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রবাসীর কথা ডেস্ক 



















