Dhaka , Thursday, 24 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

পাসপোর্টের মানে বাংলাদেশের উন্নতি

বিশ্বের পাসপোর্ট শক্তির সূচকে বাংলাদেশ সামান্য অগ্রগতি অর্জন করেছে। হেনলি পাসপোর্ট ইনডেক্সের সর্বশেষ তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৯৫তম, যা আগের বছরে ছিল ১০০তম। অর্থাৎ এক বছরে পাঁচ ধাপ উন্নতি হয়েছে লাল-সবুজ পাসপোর্টের।

হেনলি পাসপোর্ট ইনডেক্স প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের পাসপোর্টের মান ও ভ্রমণ সুবিধার ভিত্তিতে এই র‍্যাংকিং প্রকাশ করে। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ)-এর তথ্য ব্যবহার করে সূচকটি প্রস্তুত করা হয়।

সর্বশেষ তালিকা অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্টধারীরা বর্তমানে ৩৭টি দেশে ভিসা ছাড়াই বা অন-অ্যারাইভাল সুবিধায় ভ্রমণ করতে পারেন।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের অবস্থান তুলনামূলকভাবে ভালো। নাইজার ও আলজেরিয়ার সঙ্গে যৌথভাবে ভারত রয়েছে ৮০তম স্থানে। বাংলাদেশের কাছাকাছি অবস্থানে রয়েছে নেপাল, যাদের অবস্থান ৯৬তম। বাংলাদেশের তিন ধাপ নিচে ৯৮তম অবস্থানে আছে পাকিস্তান। পাকিস্তানের পরেই রয়েছে ইরাক ও সিরিয়ার পাসপোর্ট। তালিকার একেবারে শেষ অর্থাৎ ১০১তম অবস্থানে রয়েছে আফগানিস্তান।

হেনলি পাসপোর্ট ইনডেক্সের সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, শক্তিশালী পাসপোর্টের শীর্ষ তিনটি অবস্থান দখল করেছে এশিয়ার দেশগুলো। তালিকার প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর—যার নাগরিকরা ১৯২টি দেশে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ পান।

যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। এই দুই দেশের পাসপোর্টধারীরা ১৮৮টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন।

তৃতীয় স্থানে যৌথভাবে রয়েছে ইউরোপের পাঁচটি দেশ—ডেনমার্ক, লুক্সেমবার্গ, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড। এসব দেশের নাগরিকরা ১৮৬টি দেশ ও অঞ্চলে ভ্রমণ সুবিধা পান।

চতুর্থ অবস্থানে রয়েছে অস্ট্রিয়া, বেলজিয়াম, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস ও নরওয়ে। আর সংযুক্ত আরব আমিরাত চারটি দেশের সঙ্গে যৌথভাবে রয়েছে পঞ্চম স্থানে।

হেনলি পাসপোর্ট ইনডেক্স জানায়, তাদের ডাটাবেজে বর্তমানে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি ভিন্ন ভ্রমণ গন্তব্য অন্তর্ভুক্ত রয়েছে। সূচকটি প্রতি মাসে হালনাগাদ করা হয় এবং এটি বিশ্বব্যাপী পাসপোর্ট শক্তি পরিমাপের অন্যতম নির্ভরযোগ্য মানদণ্ড হিসেবে বিবেচিত।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

পাসপোর্টের মানে বাংলাদেশের উন্নতি

আপডেট টাইম : 11:15:18 pm, Tuesday, 13 January 2026