Dhaka , Saturday, 8 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

পোস্টাল ব্যালট: যে ভুল করলে বাতিল হবে ভোট

পোস্টাল ব্যালটের মাধ্যমে যারা ভোট প্রদান করবেন, তাদের অবশ্যই সংশ্লিষ্ট দেশের সরকারি ডাক বিভাগের মাধ্যমে ব্যালট ফেরত পাঠাতে হবে। অন্য কোনো মাধ্যমে পাঠানো হলে ওই ভোট বাতিল বলে গণ্য হবে।

সোমবার (১২ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মানিত ভোটারদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পোস্টাল ব্যালট অবশ্যই সংশ্লিষ্ট দেশের ডাক বিভাগের মাধ্যমে প্রেরণ করতে হবে। প্রতিটি পোস্টাল ব্যালটে ইউনিক কিউআর কোড (Unique QR Code) ও ট্র্যাকিং ব্যবস্থা সংযুক্ত রয়েছে। বাংলাদেশ ডাক বিভাগের নির্ধারিত চ্যানেল ব্যতীত অন্য কোনো মাধ্যমে পাঠানো পোস্টাল ব্যালট রিটার্নিং অফিসার কর্তৃক গ্রহণযোগ্য হবে না।

এবার প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশি, ভোট পরিচালনার দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মচারী, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং কারাবন্দিরা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।

নির্বাচন কমিশনের তথ্যমতে, পোস্টাল ব্যালটে ভোট দিতে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে দেশের অভ্যন্তরে বসবাসরত ভোটার রয়েছেন ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন।

আগামী ১২ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে পোস্টাল ব্যালটে ভোট প্রদান করা যাবে ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

পোস্টাল ব্যালট: যে ভুল করলে বাতিল হবে ভোট

আপডেট টাইম : 11:18:35 pm, Tuesday, 13 January 2026