Dhaka , Saturday, 8 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা দেওয়া বন্ধ করলো যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী ২১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে সংশ্লিষ্ট ৭৫টি দেশের কনস্যুলার অফিসে এ বিষয়ে নির্দেশনা পাঠিয়েছে। নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ভিসা যাচাই-বাছাই ও অনুমোদন প্রক্রিয়া নতুন করে পর্যালোচনার অংশ হিসেবে আপাতত এসব দেশের নাগরিকদের ভিসা আবেদন প্রত্যাখ্যান করতে হবে।

প্রথমে সীমিত কয়েকটি দেশের নাম প্রকাশ করা হলেও পরে ফক্স নিউজ নিশ্চিত করে যে, এই তালিকায় বাংলাদেশের নামও অন্তর্ভুক্ত রয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগট বলেন, ভিসা প্রদানের বিদ্যমান প্রক্রিয়ায় সংস্কার আনার উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত এমন বিদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ সীমিত করতেই এই সিদ্ধান্ত, যারা দেশটিতে এসে সরকারি সহায়তা বা সামাজিক সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়েন।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছিলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশি অভিবাসীরাই যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ করে থাকেন।

ফক্স নিউজের প্রতিবেদনে প্রকাশিত তালিকা অনুযায়ী, এ নিষেধাজ্ঞার আওতায় পড়া দেশগুলোর মধ্যে রয়েছে— আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগা ও বার্বুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামা দ্বীপপুঞ্জ, বাংলাদেশ, বার্বাডোস , বেলারুশ, বেলিজ, ভুটান, বসনিয়া, ব্রাজিল, মিয়ানমার, কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, কলম্বিয়া, আইভরি কোস্ট, কিউবা, কঙ্গো, ডোমিনিকা, মিসর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ফিজি, গাম্বিয়া, জর্জিয়া,  ঘানা, গ্রেনাডা, গুয়াতেমালা, গিনি, হাইতি, ইরান, ইরাক, জ্যামাইকা, জর্ডান, কাজাখস্তান, কসোভো, কুয়েত, কিরগিজস্তান, লাওস, লেবানন, লাইবেরিয়া, লিবিয়া, মেসিডোনিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, মন্টিনিগ্রো,  মরক্কো, নেপাল, নিকারাগুয়া, নাইজেরিয়া, পাকিস্তান, কঙ্গো প্রজাতন্ত্র, রাশিয়া, রুয়ান্ডা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনস, সেনেগাল, সিয়েরা লিওন, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, তানজানিয়া, থাইল্যান্ড, টোগো , তিউনিসিয়া, উগান্ডা, উরুগুয়ে, উজবেকিস্তান, ইয়েমেন ।

এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে শিক্ষার্থী, পর্যটক, কর্মী ও পারিবারিক ভিসাসহ সব ধরনের ভিসা আবেদনই সাময়িকভাবে প্রভাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ভিসা স্থগিতের মেয়াদ বা শর্তাবলি সম্পর্কে বিস্তারিত কিছু এখনো জানায়নি মার্কিন কর্তৃপক্ষ।

সূত্র: ফক্স নিউজ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা দেওয়া বন্ধ করলো যুক্তরাষ্ট্র

আপডেট টাইম : 01:24:32 am, Thursday, 15 January 2026