Dhaka , Thursday, 24 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

বাংলাদেশের সমর্থনে এবার আইসিসিকে চিঠি পাঠাল পিসিবি

আগামী মাসের শুরুতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা ও ভেন্যু পরিবর্তনের দাবির বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চিঠিতে রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে ভারতে গিয়ে খেলতে না চাওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থানকে সমর্থনের কথা জানানো হয়েছে।

ক্রিকেট বিষয়ক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, পিসিবির ওই চিঠিতে আইসিসি বোর্ডের সদস্যদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ও ভেন্যু নিয়ে আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের ঠিক আগমুহূর্তে এই চিঠি পাঠানো হয়েছে।

নিরাপত্তাজনিত কারণে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ আয়োজনের দাবি জানিয়ে আগেই আইসিসির কাছে আবেদন করেছে বিসিবি। এ ইস্যুতে বুধবার (২১ জানুয়ারি) আইসিসি একটি বোর্ড সভা আহ্বান করেছে বলে জানা গেছে, যেখানে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন সংক্রান্ত বিষয়টি আলোচনায় আসবে।

তবে সংশ্লিষ্ট সূত্রগুলো ধারণা করছে, পিসিবির পক্ষ থেকে পাঠানো এই সমর্থনমূলক চিঠি বাংলাদেশের ম্যাচের ভেন্যু পরিবর্তনের বিষয়ে আইসিসির সিদ্ধান্তে বড় ধরনের প্রভাব ফেলবে না।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতোমধ্যে তাদের গ্রুপপর্বের সব ম্যাচ ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের দাবি জানিয়েছে। গত সপ্তাহে এ বিষয়ে একাধিক দফা আলোচনা হলেও সংশ্লিষ্ট কোনো পক্ষই তাদের অবস্থান থেকে সরে আসেনি। ফলে বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তির লক্ষ্যে আইসিসি বোর্ড সভার আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, এই বিতর্কের সূত্রপাত হয় আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স হঠাৎ করে মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার ঘটনায়। কলকাতা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কারণ স্পষ্ট না করলেও রাজনৈতিক অস্থিরতার প্রসঙ্গ উঠে আসে। এর পরপরই বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে জানায়, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ দল ভারতে গিয়ে ম্যাচ খেলবে না।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

বাংলাদেশের সমর্থনে এবার আইসিসিকে চিঠি পাঠাল পিসিবি

আপডেট টাইম : 01:01:44 pm, Wednesday, 21 January 2026