Dhaka , Thursday, 24 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত

নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়ে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তের কথা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) অবহিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আইসিসির বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) অনুষ্ঠিত ওই বোর্ড সভায় আইসিসি সিদ্ধান্ত নিয়েছে, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে না গেলে বাংলাদেশের পরিবর্তে একটি বিকল্প দল অন্তর্ভুক্ত করা হবে। তবে চূড়ান্ত অবস্থান জানাতে বাংলাদেশকে আরও এক দিনের সময় দেওয়া হয়েছে।

জানা গেছে, নিরাপত্তাশঙ্কার বিষয়টি উল্লেখ করে বিসিবি আগেই আইসিসিকে লিখিতভাবে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত জানায়। এর পরিপ্রেক্ষিতেই আইসিসির বোর্ড সভায় বিষয়টি আলোচনায় আসে এবং ভোটাভুটির মাধ্যমে বিকল্প দল নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। বিসিবিকে এ সময়ের মধ্যে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে।

ক্রিকইনফোর সূত্রে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আইসিসির এই গুরুত্বপূর্ণ বোর্ড সভায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসীন নাকভি, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিৎ সাইকিয়াসহ পূর্ণ সদস্য দেশগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া সভায় আইসিসির পক্ষে সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা, হেড অব ইভেন্টস এবং লিগ্যাল অফিসার প্রতিনিধিত্ব করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত

আপডেট টাইম : 08:46:10 pm, Wednesday, 21 January 2026